বিশেষ ফ্লাইটে করে ঢাকা ছেড়ে গেলেন আরও ১৬৮ জন ব্রিটিশ নাগরিক।
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : রবিবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট লন্ডনের উদ্দেশে ছেড়ে গেছে।

ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়। বিমানবন্দরের পরিচালক এ এইচ এম তৌহিদ-উল-আহসান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার একই এয়ারওয়েজের ফ্লাইট ঢাকা থেকে লন্ডনে যান ১৭১ ব্রিটিশ নাগরিক। গত ২১ এপ্রিল প্রথম দফায় ১৫৭ জন ব্রিটিশ নাগরিক বাংলাদেশ ছেড়ে যান।

এদিকে করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই রবিবারে বাহরাইন থেকে দেশে ফিরেছেন আরও ১৩৮ প্রবাসী বাংলাদেশী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.