
নিপীড়নের শিকার নারীদের কেউ বাবুর্চি, কেউ পরিচ্ছন্নতাকর্মী আবার কেউ কমিউনিটিপর্যায়ের কর্মী ছিলেন। তাদেরকে স্বল্প মেয়াদি চুক্তিতে নিয়োগ দেয়া হয়েছিল। সংবাদ সংস্থা দ্য নিউ হিউম্যানিটারিয়ান ও থমসন রয়টার্স ফাউন্ডেশনের করা প্রায় এক বছরের অনুসন্ধানে বের হয়ে এসেছে এমন তথ্য। নিপীড়নের শিকার ওই নারীদের সবাই আফ্রিকার দেশ ডিআর কঙ্গোর অধিবাসী। এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জবানবন্দি দেয়া ৫১ নারীর বেশির ভাগই জানিয়েছেন, আন্তর্জাতিক কর্মীদের কেউ কেউ চাকরি দেয়ার বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিত। কেউ কেউ আবার তা করতে বাধ্য করত। প্রস্তাব প্রত্যাখ্যান করলে চুক্তি বাতিল করে দেয়া হতো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



