Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের করে গড়ে তুলতে রাষ্ট্রপতির আহ্বান
জাতীয় বিভাগীয় সংবাদ

বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের করে গড়ে তুলতে রাষ্ট্রপতির আহ্বান

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 8, 2020Updated:জানুয়ারি 8, 20202 Mins Read
বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের করে গড়ে তুলতে রাষ্ট্রপতির আহ্বান
ছবি: পিআইডি
Advertisement

জুমবাংলা ডেস্ক: শিক্ষকদের জাতির বাতিঘর হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বুধবার দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের করে গড়ে তোলার জন্য তাদের সবাইকে নিজ দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। খবর ইউএনবি’র।

তিনি বলেন, ‘আপনারা (শিক্ষক) জাতির বাতিঘর। আপনাদের মেধা, শ্রম ও ভালোবাসায় তৈরি হয় জাতির তরুণ প্রজন্ম। আপনাদের শিক্ষা ও আদর্শই একজন শিক্ষার্থীর জীবনের পাথেয় ও ব্রত হয়। আপনারা জ্ঞানার্জন, জ্ঞানসৃষ্টি ও জ্ঞানবিতরণ করে জাতীয় দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষ আপনাদের ওপর ভরসাও করে বেশি। জাতি আপনাদের প্রতি সবিশেষ কৃতজ্ঞ। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আমার অনুরোধ, আসুন আমরা বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করে গড়ে তুলি, পৃথিবীর তাবৎ জ্ঞানের দরজা খুলে মানবজাতিকে কল্যাণ ও অগ্রগতির পথ দেখাই।’

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তৃতীয় সমাবর্তনে দেয়া বক্তব্য রাষ্ট্রপতি এসব কথা বলেন।

এক কালে এ দেশ জ্ঞানের নানা শাখার আঁতুরঘর ছিল জানিয়ে আবদুল হামিদ বলেন, ‘নানা দেশ থেকে বিদ্যার্থীরা এখানে ছুটে আসতেন জ্ঞানলাভের উদ্দেশ্যে। আমি চাই প্রাচ্য-প্রতীচ্য জ্ঞানের মিশ্রণ ঘটিয়ে আপনারা বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়কে জ্ঞানতীর্থ করে তুলবেন।’

প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের স্বনির্ভরতা অর্জনের ওপর জোর দিয়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এ জন্য প্রয়োজন সংশ্লিষ্ট ক্ষেত্রে নিরন্তর গবেষণা। নিত্যনতুন প্রযুক্তির উদ্ভাবন ও তার প্রসারের ওপরই নির্ভর করে দেশের সমৃদ্ধি। বিশ্বায়নের এ যুগে রাষ্ট্র ও জনগণের চাহিদা মোকাবিলায় প্রযুক্তিগত জ্ঞান ব্যতীত গত্যন্তর নেই। তথ্যপ্রযুক্তিতে সক্ষমতার ফলেই উন্নয়নকে আজ দেশের আপামর জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে। এ ক্ষেত্রে তোমরা আরও দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।’

দেশের উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে তরুণ সমাজকে মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘তোমরা ভালো করেই জানো তোমাদের বিদ্যালাভ ও সত্যিকার মানুষ হিসেবে গড়ে তোলার পেছনে যারা শক্তি, সাহস ও অর্থ জুগিয়েছেন তারা হচ্ছেন এ দেশের জনগণ। তাই বাংলাদেশের জনগণের প্রতি জীবনব্যাপী তোমাদের দায়িত্বশীল ভূমিকা জাতি প্রত্যাশা করে।’

শাবিপ্রবির কার্যক্রমের প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন যে বিশ্ববিদ্যালয়টি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের মহান আদর্শে অনুপ্রাণিত, জঙ্গি ও মৌলবাদমুক্ত বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার নেপথ্যে ভূমিকা রেখে ভবিষ্যতেও তার সুনাম অক্ষুণ্ন রাখবে।

শাবিপ্রবিতে ১২ বছর পর তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হলো। বিশ্ববিদ্যালয়টিতে ১৯৯৮ সালের ২৯ এপ্রিল প্রথম এবং ২০০৭ সালের ৬ ডিসেম্বর দ্বিতীয় সমার্তবন হয়।

এবারের সমাবর্তন থেকে সনদ গ্রহণের জন্য মোট ৬ হাজার ৭৫০ জন শিক্ষার্থী নাম নিবন্ধন করেন। রাষ্ট্রপতির স্বর্ণপদক পেয়েছেন ২০ শিক্ষার্থী। সেই সাথে নিজ বিভাগে প্রথম হওয়া ৮৯ শিক্ষার্থী পেয়েছেন উপাচার্য সম্মাননা।

সমাবর্তন বক্তা ছিলেন কৃতী শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa