আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বাসঘাতকতার অভিযোগে দুই শীর্ষ সামরিক কর্মকর্তাকে বহিষ্কার করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বৃহস্পতিবার রাতে দুই কর্মকর্তাকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি। খবর বিবিসির।

বিশ্বাসঘাতক কর্মকর্তাদের বরখাস্ত করলেন জেলেনস্কি
ফাইল ছবি
Advertisement

জেলেনস্কি বলেন, আজ অ্যান্টি-হিরোদের ব্যাপারে আরেকটি সিদ্ধান্ত হয়েছে। সকল বিশ্বাসঘাতকদের মোকাবেলার সময় আমার নেই। তবে ধীরে ধীরে তাদের সবাইকে শাস্তি দেওয়া হবে।

এ সময় ইউক্রেনের জাতীয় নিরাপত্তা সেবা বাহিনীর শীর্ষ ওই দুই কর্মকর্তার বরখাস্তের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, যারা ইউক্রেনের জনগণের প্রতি আনুগত্যের সামরিক শপথ ভঙ্গ করবে, তারা অবশ্যই উচ্চ সামরিক পদ থেকে বঞ্চিত হবে।

তিনি বলেন, এলোমেলো জেনারেলদের পথ আর আমাদের পথ এক নয়।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুই শীর্ষ সামরিক কর্মকর্তা ছিলেন জাতীয় নিরাপত্তা পরিষেবার জ্যেষ্ঠ কর্মকর্তা। তারা হলেন- আন্দ্রেই নাউমভ এবং সের্হি ক্রিভোরুচকো।

উল্লেখ্য, ইউক্রেনের লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলকে গত ২১ ফেব্রুয়ারি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এর পর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই মধ্যে শুক্রবার ৩৭তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। এ সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করে যাচ্ছে ইউক্রেন। সূত্র: বিবিসি, রয়টার্স

উচ্চতা অনুযায়ী আপনার ওজন কত হওয়া উচিত

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.