
Advertisement
তিনি বলেন, মুসলিম বিশ্বে ৩৫ কোটি মানুষ বর্তমানে চরম দারিদ্রসীমার নিচে বসবাস করছে। এমতাবস্থায় তুরস্কের প্রেসিডেন্ট বিশ্বব্যাপী যেসব দুঃস্থ মুসলিম দারিদ্র্যের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন, তাদের সহায়তার জন্য মুসলিম দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
ইস্তাম্বুলে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) দু’দিনব্যাপী (৮-৯ ডিসেম্বর) বিনিয়োগবিষয়ক সম্মেলনে এ আহ্বান জানান এরদোগান।
এরদোগান বলেন, ধনী মুসলিমরা ঠিকমতো জাকাত দিলে সমাজে কেউ দরিদ্র থাকত না। তিনি বলেন, মুসলিম দেশগুলোর ২১ শতাংশ অর্থাৎ ৩৫ কোটি মুসলিম ভাইবোন দরিদ্রসীমার নিচে বসবাস করছে। অন্যদিকে ধনী মুসলিমরা গরিবদের চেয়ে ২০০ গুণ বেশি সম্পদশালী। এমতাবস্থায় তারা যদি ইসলামি শরিয়া মতো জাকাত দিতো, তা হলে মুসলিমদের কেউ গরিব থাকত না। মুসলিম দেশগুলো মাথা উঁচু করে চলতে পারত বিশ্ব দরবারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



