আন্তর্জাতিক ডেস্ক : সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক অনিশ্চয়তা বেড়ে যাওয়াতে মুল্যবান ধাতু হিসাবে সোনার মজুত পৃথিবীর বহু দেশে ক্রমেই বাড়তির দিকে। অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে ভূ–রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ–সংঘাত—এমন সব সংকটে নিরাপদ বিনিয়োগ ধরা হয় সোনাকে।এর ধারাবাহিকতায় বিশ্ববাজারে বাড়ে সোনার চাহিদা ও দাম।

gold

Advertisement

একটি দেশের অর্থনীতি স্থিতিশীল অবস্থায় রয়েছে, নাকি অচিরেই বিপদের মুখে পড়তে যাচ্ছে, তা নির্ধারণে সোনার মজুত বিশেষ ভূমিকা রাখে। কেন্দ্রীয় ব্যাংকগুলো নিরাপদ সম্পদ হিসেবে সোনার ওপর আস্থা রাখে।

লন্ডনভিত্তিক ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) সম্প্রতি জানিয়েছে, কোন কোন দেশের কাছে সবচেয়ে বেশি সোনা মজুত আছে। এ হিসাব ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল থেকে জুন) শেষের।

ডব্লিউজিসির তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি সোনা মজুত রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির কাছে মজুত রয়েছে ৮ হাজার ১৩৩ দশমিক ৪৬ টন সোনা।

ইউরোপের দেশ জার্মানি রয়েছে দ্বিতীয় স্থানে। দেশটির মজুত ৩ হাজার ৩৫১ দশমিক ৫৩ টন সোনা। তৃতীয় অবস্থানে ইউরোপের আরেক দেশ ইতালি। দেশটির রয়েছে ২ হাজার ৪৫১ দশমিক ৮৪ টন সোনা। এর কাছাকাছি অবস্থানে আছে ফ্রান্স। দেশটিতে ২ হাজার ৪৩৬ দশমিক ৯৭ টন সোনা মজুত আছে।

সোনার মজুতে রাশিয়ার অবস্থান পঞ্চম। দেশটির কাছে মজুত আছে ২ হাজার ৩৩৫ দশমিক ৮৫ টন সোনা।

তিন ইলিশ বিক্রি হলো ২৬ হাজার টাকায়!

ষষ্ঠ ও সপ্তম অবস্থানে আছে যথাক্রমে চীন ও জাপান। চীনে মজুত আছে ২ হাজার ২৬৪ দশমিক ৩২ টন সোনা। জাপানে ৮৪৫ দশমিক ৯৭ টন। আর ৮৪০ দশমিক ৭৬ টন সোনা নিয়ে ভারত আছে অষ্টম অবস্থানে।

এ ক্ষেত্রে নেদারল্যান্ডস ও তুরস্কের অবস্থান যথাক্রমে নবম ও দশম। নেদারল্যান্ডসে মজুত আছে ৬১২ দশমিক ৪৫ টন সোনা এবং তুরস্কে ৫৮৪ দশমিক ৯৩ টন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.