
৮২ কোটি মানুষ খাবার পায় না
জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা এফএও-র প্রতিবেদন অনুযায়ী, সারা বিশ্বে অন্তত ৮২ কোটি মানুষ রাতে না খেয়েই ঘুমাতে যায়৷
২০০ কোটি মানুষ বেশি খায়
এফএও-র প্রতিবেদনে ঠিক উল্টো চিত্রও উঠে এসেছে৷ দেখা গেছে, বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষ অতিরিক্ত খাবার খেয়ে খুব মোটা হয়ে গেছে৷
২২ কোটি ২০ লাখ টন খাবারের অপচয়
যেখানে ৮২ কোটি মানুষ একবেলা কোনো খাবার পায় না, সেখানে সারা বিশ্বে প্রতি বছর অন্তত ২২ কোটি ২০ লাখ টন খাবার নষ্ট বা অপচয় করা হয়৷
কোথায় কত অপচয়
ইউরোপ এবং পূর্ব অ্যামেরিকার মানুষ গড়ে প্রতি বছর ৯৫ থেকে ১১৫ কিলোগ্রাম খাবার না খেয়ে ফেলে দেয়৷ সাব সাহারান আফ্রিকা এবং এশিয়া অঞ্চলে খাবার ফেলে দেয়ার প্রবণতা সেই তুলনায় অনেক কম৷ এই দুই অঞ্চলের মানুষ গড়ে প্রতি বছর ছয় থেকে ১১ কেজি খাবার ফেলে দেয়৷
খাবারে ধনী-গরিব
উন্নত দেশগুলোতে বছরে মাথা পিছু খাবারের পরিমাণ ৯০০ কেজি, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা দেশগুলোতে তা প্রায় অর্ধেক (৪৬০ কেজি)৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



