Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বিশ্বের তৃতীয় শীর্ষ অর্থনীতিতে পরিণত হচ্ছে ভারত!
আন্তর্জাতিক

বিশ্বের তৃতীয় শীর্ষ অর্থনীতিতে পরিণত হচ্ছে ভারত!

By Saiful IslamDecember 4, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের তৃতীয় শীর্ষ অর্থনীতিতে পরিণত হতে যাচ্ছে ভারত। ২০৩০ নাগাদ দেশটি জাপান ও জার্মানিকে ছাড়িয়ে যাবে বলে অনুমান করছেন বিশ্লেষকরা।
ভারত

Advertisement

এই সপ্তাহে ঋণমান নির্ণয়কারী বহুজাতিক সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবাল ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও আর্থিক সেবাপ্রতিষ্ঠান মরগ্যান স্ট্যানলির বরাতে এ তথ্য জানিয়েছে সিএনবিসি।

প্রতিষ্ঠান দুটি অনুমান করছে, এই দশকের শেষেই বিশ্বের শীর্ষ অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পর তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে নিজেদের জায়গা করে নেবে ভারত।

২০৩০ সাল নাগাদ ভারতের জিডিপি প্রবৃদ্ধি গড়ে ৬ দশমিক ৩ শতাংশ হবে বলে ধারণা করছে এসঅ্যান্ডপি গ্লোবাল। এদিকে মরগান স্ট্যানলির ধারণা, ২০৩১ সালের মধ্যে দেশটির বর্তমান জিডিপির স্তর বেড়ে দ্বিগুণেরও বেশি হবে।

মরগান স্ট্যানলির বিশ্লেষক রিদম দেশাই ও গিরিশ আচিপালিয়া প্রতিবেদনে লিখেছেন, অফশোরিং, উৎপাদন বিনিয়োগ, এনার্জির ট্রানজিশন এবং উন্নত ডিজিটাল পরিকাঠামোর মাধ্যমে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে। এসবের কারণে দেশটি চলতি দশক শেষ হওয়ার আগেই বিশ্বের ‍তৃতীয় বৃহত্তম অর্থনীতি ও শেয়ারবাজারে পরিণত হবে।

ভারতের পরিসংখ্যান মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য বলছে, বছর ব্যবধানে জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকে ৬ দশমিক ৩ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে, যা ৬ দশমিক ২ শতাংশ হবে বলে ধারণা করেছিল বার্তা সংস্থা রয়টার্স।

আবার এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি পরিলক্ষিত হয়। মূলত পরিষেবা খাতের ব্যাপক অভ্যন্তরীণ চাহিদার কারণেই এ প্রবৃদ্ধি অর্জিত হয়।

এসঅ্যান্ডপি গ্লোবালের বিশ্লেষকদের মতে, বাণিজ্য ও আর্থিক উদারীকরণ নীতি, শ্রমবাজার সংস্কার এবং পরিকাঠামো ও মানব পুঁজিতে বিনিয়োগের মাধ্যমে ভারতীয় অর্থনীতি বৃদ্ধি পেতে থাকবে।

ভারতকে বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি কেন্দ্র এবং একটি ম্যানুফ্যাকচার পাওয়ার হাউসে পরিণত করার জন্য দেশটির সরকারের উদ্যোগের কথা বিশেষভাবে উল্লেখ করে বিশ্লেষকরা বলেন, সে লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি প্রধান হাতিয়ার হচ্ছে প্রোডাকশন লিংকড ইনসেনটিভ স্কিম বা পিএলআইএস। এটির মূল লক্ষ্য হচ্ছে উৎপাদন ও রফতানি বাড়ানো।

২০২০ সালে ভারত সরকার এ প্রোগ্রামটি চালু করে। যার মধ্যে ট্যাক্স রেয়াত এবং লাইসেন্স ছাড়পত্রসহ বিভিন্ন উপায়ে দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেয়া হয়।

এসঅ্যান্ডপির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সরকার ভারতীয় অর্থনীতিকে আরও রফতানিচালিত এবং বৈশ্বিক সাপ্লাই চেইনের সঙ্গে আরও আন্তঃসংযুক্ত করার জন্য পিএলআইএসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

বিশ্বের প্রতি ২০০ জন মানুষের মধ্যে ১ জন এই ব্যক্তির বংশধর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
khamenei

খামেনির জানাজায় বিশ্বনেতারা, নেই গালফ দেশগুলোর কোনো প্রতিনিধি!

July 3, 2026
আইআরজিসি প্রধান

খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান

July 3, 2026
খামেনি

খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা

July 3, 2026

Latest News

khamenei

খামেনির জানাজায় বিশ্বনেতারা, নেই গালফ দেশগুলোর কোনো প্রতিনিধি!

আইআরজিসি প্রধান

খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান

খামেনি

খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা

খামেনি

খামেনির লাশ এতদিন কোথায় ছিল

ইরান সামরিক প্রধান

খামেনির ‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার ইরান সামরিক প্রধানের

রুশ যুগলের কাণ্ড

নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড

খামেনি

প্রদর্শিত হয়েছে ৫ কফিন, খামেনি ছাড়া রয়েছে যাদের মরদেহ

Oil

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

শক্তিশালী ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বের বৃহত্তম মুসলিম-প্রধান দেশ

Khameni-coffine

শেষ বিদায়ের প্রস্তুতি, খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa