Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ নওগাঁর আমীন উদ্দীন!
বিভাগীয় সংবাদ রাজশাহী

বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ নওগাঁর আমীন উদ্দীন!

By Saiful IslamMarch 4, 20203 Mins Read

বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ নওগাঁর আমীন উদ্দীন!

Advertisement
জুমবাংলা ডেস্ক : বর্তমানে বিশ্বের বয়স্কতম মানুষটি বাংলাদেশের নওগাঁয়। জেলার বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের তেজাপাড়া গ্রামের বাসীন্দা মোঃ আমীন উদ্দীনকে এই মুহূর্তে বয়স্ক ব্যাক্তি বলে ধরা হচ্ছে। আমীন উদ্দীনের পিতা মৃত রূপলাল মন্ডল, মাতা মৃত মনত বিবি। তিনি একসময় ছিলেন সুঠাম দেহের অধিকারী। তবে এখনও সবল, নিজে নিজেই সব কিছু করতে পারেন। স্বাভাবিকভাবে চোখেও দেখেন। কিন্তু বয়সের ভারে কাবু হওয়ায় লাঠিতে ভর করে খুব কষ্টে হাঁটতে হয়। স্ত্রীকে হারিয়েছেন বহু বছর আগেই। স্ত্রীর কথা বলতেই মনের গহীণ থেকে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে আমীন উদ্দীনের।

আমীন উদ্দীনের সঙ্গে কথা বলে জানা যায়, তার বয়স ১৩১ বছর। কিন্তু জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স ১২৪ বছর। জন্ম তারিখ- ০৩ ফেব্রুয়ারি ১৮৯৬ সাল।

তিনি বলেন, জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ সঠিক নয়। নির্বাচনের সময় লোকজন এসে পরিচয়পত্র বানিয়েছে। তার বয়স কত তা জিজ্ঞেস না করেই অনুমান করে একটা সাল বসিয়ে দেয়া হয়েছে। বয়স জানতে চাইলে তিনি জানান, তার নিজের ধারণা মতে জন্ম ১৮৮৯ সালে। বাংলার ১৩০৪ সালে তিনি বড় ভূমিকম্প দেখেছিলেন। ওই সময় তার বয়স ৮ থেকে ৯ বছর হবে। সেই ভূমিকম্পের স্মৃতি আজও তার মনে আছে। তার হিসাব অনুযায়ী বর্তমানে তার বয়স চলছে ১৩১ বছর। জানা যায়, তিনি ৫ ছেলে ও ৩ মেয়ের জনক। বড় ছেলে আঃ জব্বার, যার বয়স ৮৫ বছর।

তিনি বলেন, আমার বন্ধু-বান্ধবের ছেলে ও নাতিরা এখনো আমাকে দেখে বলেন আপনি এখনও বেঁচে আছেন? আমরা ভাবছি আপনি অনেক আগেই মারা গিয়েছেন। আমার খেলার সাথী, ব্যবসায়ের বন্ধু-বান্ধব বহু পূর্বেই মারা গিয়েছেন। তিনি বুকভরা হাসি দিয়ে বলেন, আমি এখনো বেঁচে আছি ভাবতেই অবাক লাগে।

তিনি জানান, ব্রিটিশ যুদ্ধ, ভারত ভাগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধ মাত্র কয়েক দিন আগের ঘটনা। সব কিছু গড়গড় করে বলে দেন। দারুণ আত্মবিশ্বাসী মোঃ আমীন উদ্দীন বিভিন্ন ইতিহাসের সাক্ষী। তার বড় দুই বোনও ছিলেন দীর্ঘজীবী মানুষ। বড় বোন ক্ষুদিমন বিবি ১১৩ বছর ও ছোট বোন ৯৯ বছর বয়সে মৃত্যূবরণ করেন।
বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ নওগাঁর আমীন উদ্দীন!
তার পরিবারের লোকজন বলেন, তিনি নিজের চেষ্টায় তার সকল কাজকর্ম চালিয়ে যাচ্ছেন।

বিভিন্ন সূত্র ও তথ্য মতে, বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির তালিকায় থাকা জাপানের বর্তমানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের তালিকায় ছিলেন প্রায় ১১৪ বছর বয়সী পোল্যান্ডের অধিবাসী ইসরায়েল ক্রিস্টাল। ১১ আগষ্ট, ২০১৭ সালে ১১৩ বছর ৩৩০ দিন বয়সে মারা যান তিনি। বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জাপানের নাবি তাজিমা ২০১৮ সালে ১১৭ বছর বয়সে মৃত্যু বরণ করেন।

সম্প্রতি বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির তালিকায় ছিলেন জাপানের চিতেসতু ওয়াতানাবের। ১৯০৭ সালের ৫ মার্চ জন্ম গ্রহণ করা চিতেসতু ওয়াতানাবের ২৩ ফেব্রুয়ারি ২০২০ সালে ১১২ বছর বয়সে মৃত্যু বরণ করেন। ফ্রান্স ভিত্তিক বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বলা হয় মৃত্যুর দুই সপ্তাহ আগে “গিনেস ওয়ার্ল্ড রেকর্ড” কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয়। স্বীকৃতি পাওয়ার কয়েক দিনের মধ্যেই তিনি মৃত্যু বরণ করেন। এছাড়াও বিশ্বের সবচেয়ে বয়স্ক নারীর তালিকায় রয়েছেন জাপানের কানে তানাকা। তার বর্তমান বয়স ১১৭ বছর।
বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ নওগাঁর আমীন উদ্দীন!
এর আগে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুখানিয়া গ্রামের ১২৮ বছর বয়সী নাজিম উদ্দিনের নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠানোর দাবি উঠেছিল। কিন্তু তার দালিলিক প্রমাণ না থাকায় তা আর হয়ে উঠেনি।

এলাকার অনেকেই বলেন, জন্মের পর থেকেই উনাকে (মোঃ আমীন উদ্দীনকে) বৃদ্ধ অবস্থায় দেখছি। উনি অনেক বয়স্ক মানুষ। উনার বয়সী কোনো লোক আমাদের এলাকায় বেঁচে নেই। উনার যে বয়স গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নামটি অন্তর্ভূক্ত হওয়া উচিত। কারণ তার চেয়ে বয়স্ক মানুষ মনে হয় পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। স্থানীয় এলাকাবাসীর দাবি তিনিই হবেন বিশ্বের সবচেয়ে বয়স্ক লোক। তাই “গিনেস ওয়ার্ল্ড রেকর্ড” বুকে তার নাম লিখাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সূত্র : প্রতিদিনের সংবাদ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

July 8, 2026
মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

July 8, 2026
লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

July 8, 2026

Latest News

পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

Press Club

বর্ণাঢ্য আয়োজনে সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি উদযাপন

রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: ৫ শিশুর লাশ উদ্ধার

Manikganj

ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa