Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বিশ্বের ২৬ কোটি শিশু শিক্ষাবঞ্চিত : জাতিসংঘ
আন্তর্জাতিক জাতীয় শিক্ষা স্লাইডার

বিশ্বের ২৬ কোটি শিশু শিক্ষাবঞ্চিত : জাতিসংঘ

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 25, 2020Updated:জানুয়ারি 25, 20202 Mins Read

বিশ্বের ২৬ কোটি শিশু শিক্ষাবঞ্চিত : জাতিসংঘ

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমান শিক্ষা ক্ষেত্রে একটি ‍‘উদ্বেগজনক’ সংকট রয়েছে উল্লেখ করে জাতিসংঘ জানিয়েছে, বিশ্বজুড়ে ১৭ বছরের কম বয়সী প্রায় ২৬ কোটি (২৫৮ মিলিয়ন) শিশু স্কুলে যাচ্ছে না এবং মাত্র ৪৯ শতাংশ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করছে। খবর ইউএনবি’র।

এছাড়া প্রাপ্তবয়স্ক প্রায় ৭৭ কোটি মানুষ নিরক্ষর রয়েছে যাদের বেশিরভাগই নারী। আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে এসব কথা জানান সংস্থাটির উপ-মহাসচিব আমিনা মোহাম্মদ।

তিনি বলেন, লাখ লাখ মানুষ যারা শিক্ষা গ্রহণ করতে পারছেন না বা করেননি শুধুমাত্র তাদের জন্যই নয়, যারা শিক্ষা গ্রহণ করছে কিন্তু শিখছে না তাদের জন্যও ‘উদ্বেগজনক’ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

অধিবেশনে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও জাতিসংঘের শিক্ষা বিষয়ক বিশেষ দূত গর্ডন ব্রাউন বিস্ময় প্রকাশ করে বলেন, মাত্র ১১ থেকে ১২ বছর বয়সেই ৪০ কোটিরও বেশি শিশু স্থায়ীভাবে স্কুল ছেড়ে দিচ্ছে এবং প্রায় ৮০ কোটি শিশু কোন ধরনের যোগ্যতা অর্জন ছাড়াই শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ করছে।

জাতিসংঘের ২০৩০ সালের লক্ষ্য হল ‘সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা এবং আজীবন শিক্ষার প্রচার করা।’

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেসকোর মহাপরিচালক অদ্রি আজোলে বলেন, ‘শুধুমাত্র ব্যাপক বিনিয়োগই নয়, শিক্ষা ব্যবস্থার সংশোধনও আমাদের জন্য গুরুত্বপূর্ণ’।

উপ-মহাসচিব আমিনা মোহাম্মদ বলেন, ‘আন্তর্জাতিক এই শিক্ষা দিবসে অবশ্যই কর্মসূচির ডাক দিতে হবে যাতে সবার জন্য মানসম্পন্ন শিক্ষা ভবিষ্যতের লক্ষ্য না হয়ে বাস্তবে রূপান্তরিত হয়।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

জুন 20, 2026
তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

জুন 20, 2026
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

জুন 20, 2026
Latest News
hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

আবহাওয়া অধিদপ্তর

ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa