
নিহতরা হলেন- উত্তর ভাড়াউড়া গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী সাহিদা বেগম ( ৪০) ও তার পুত্রবধু নুরুননাহার (২৫)। এছাড়াও নুরুন্নাহারের ছেলে নাঈম (৮) গুরুতর অসুস্থ অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় রাতেই সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেলের এএসপি আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি আব্দুস ছালেক জানান, আজ বৃহস্পতিবার লাশ দুটি ময়না তদন্ত শেষে উত্তর ভাড়াউড়া হাফিজিয়া মাদ্রাসা গোরস্থানে দাফনের কথা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



