
ঘটনাটি সাতক্ষীরার কালিগজ্ঞ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁটাই গ্রামের।
স্থানীয়রা জানান, কৃষ্ণনগর ইউনিয়নের নেঙ্গী গ্রামের বিল্লাল হোসেনের (২৩) সঙ্গে গত দেড় মাস আগে চাটাই গ্রামের আব্দুস সালামের মেয়ে রুবিনা খানমকে (১৪) গোপনে বিয়ে দেওয়া হয়। তবে সে সময় বিয়ের কোন আনুষ্ঠানিকতা হয়নি। পরে উভয় পরিবারের সম্মতিতে ২৯ আগস্ট বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার দিনক্ষণ ঠিক হয়। সে অনুযায়ী দাওয়াত দেওয়া হয় আত্মীয়-স্বজনদের। দুপুরে বরপক্ষের আসার কথা ছিল। তার আগেই বাল্যবিবাহের খবর পেয়ে পুলিশ নিয়ে ছুটে আসেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, রুবিনা খানম স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বাল্যবিবাহ দেওয়ার অপরাধে তার পিতাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



