Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ যে কারণে বিয়ের আসর থেকে পালাল বর
বিভাগীয় সংবাদ

যে কারণে বিয়ের আসর থেকে পালাল বর

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 8, 2022Updated:October 8, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের বিরামপুরে বাল্যবিয়ের অপরাধে বরকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া মেয়ের অভিভাবককে জরিমানা করা হয়েছে।

যে কারণে বিয়ের আসর থেকে পালাল বর

Advertisement

গত শুক্রবার (৭ অক্টোবর) রাতে বিরামপুর পৌরশহরের চকপাড়া শাহিনপুকুর মহল্লায় অভিযান চালিয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার এই দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউপির মগলিশপুর গ্রামের আবদুল হামিদের ছেলে মওলা (১৮)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টায় বিরামপুর পৌর শহরের চকপাড়া (শাহিনপুকুর) মহল্লায় অষ্টম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীর বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে ইউএনও পরিমল কুমার সরকার পুলিশ নিয়ে মেয়েটির বাড়িতে যান ও বিয়ে বন্ধ করে দেন। সে সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বর-কনে ও বরযাত্রীসহ অনেকে বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে কনের অভিভাবকের সঙ্গে কৌশলে কথা হলে বর ও কনেকে সেখানে হাজির করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন, মওলার সঙ্গে মেয়েটির বিয়ের প্রস্তুতি চলছিল। বরপক্ষ সন্ধ্যায় কনের বাড়িতে উপস্থিত হয়। কনের বয়স ১৪ বছর ও বরের বয়স ১৮ বছর। বাল্যবিবাহের খবর পেয়ে কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দুই পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পেয়ে বাল্যবিয়ের অপরাধে বর মওলাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মেয়েকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দেয়ার প্রস্তুতির অপরাধে কনের অভিভাবককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নওয়াবুর রহমান বলেন, কারাদণ্ডপ্রাপ্ত মওলাকে শনিবার সকালে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

ফাঁকা ঘরে উদ্দাম রোমান্সে মাতলেন পবন সিং ও মনি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

June 24, 2026
যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

June 24, 2026
রেস্টুরেন্টে আগুন

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন

June 24, 2026

Latest News

নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

রেস্টুরেন্টে আগুন

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Loha

ফোন রিসিভ করে একজন জানান, মোবাইলের মালিক বেঁচে নেই

মরদেহ

ঘরে চিরকুট রেখে মসজিদে পাওয়া গেলো ইমামের ঝুলন্ত মরদেহ

Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa