Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বিয়ের আসরে একই কনেকে বিয়ে করতে বরযাত্রী নিয়ে হাজির দুই হবু বর
আন্তর্জাতিক

বিয়ের আসরে একই কনেকে বিয়ে করতে বরযাত্রী নিয়ে হাজির দুই হবু বর

By Sibbir OsmanJune 8, 20212 Mins Read

বিয়ের আসরে একই কনেকে বিয়ে করতে বরযাত্রী নিয়ে হাজির দুই হবু বর
প্রতীকী ছবি
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: বিয়ে বাড়ি মানেই নানা ঘটনার ঘনঘটা। সেইসব ঘটনার কোনোটা কষ্টের, কোনো না আবার আনন্দের। বিয়ের আসর ছেড়ে বর বা কনের পালিয়ে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে। কখনও আবার অন্য মেয়েকে বিয়ে করার খবর পেয়ে বিয়েবাড়িতে প্রাক্তন প্রেমিকার হাজির হওয়ার ঘটনাও দেখা যায়। কিন্তু একই কনেকে বিয়ে করতে একই সময়ে দুই হবু বরের বরযাত্রী নিয়ে হাজিরের ঘটনা কমই আছে। কিন্তু শুনতে অবাক লাগলেও এমন ঘটনাই ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের এটাহ জেলার কোতওয়ালি দেহাত এলাকার সিরোন গ্রামে। খবর ইন্ডিয়া টুডের

প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী, সিরোন গ্রামের বাসিন্দা মোহিনী নামের এক তরুণীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল পার্শ্ববর্তী সৌরিক পুলিশ স্টেশনের অন্তর্গত ফুলানপুর গ্রামের বাসিন্দা বাবলু নামে এক যুবকের সঙ্গে। দুপক্ষের আলোচনার মাধ্যমেই বিয়ে পাকাপাকি হয়। এরপর বিয়ের দিন নির্দিষ্ট সময়ে বিয়ের আসরে বরযাত্রী নিয়ে হাজির হন বাবলু। নিয়ম মেনে বিয়ের অনুষ্ঠানও শুরু হয়। কিন্তু ঠিক তখনই সেখানে হাজির হয় আরেক বরযাত্রীর দল। আর সেখানে বরবেশে আসেন হায়াতনগরের বাসিন্দা অজিত নামের ব্যক্তি। তিনিও চান মোহিনীকে বিয়ে করতে। এরপরই বিয়ে বাড়িতে গোলমাল শুরু হয়।

জানা যায়, মোহিনীর সঙ্গে অজিতের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু কনের বাড়ির লোকজন এই বিয়েতে রাজি ছিলেন না। তারা মোহিনীর বিয়ে ঠিক করেন বাবুলর সঙ্গে। এরপরই যখন অজিত প্রেমিকার বিয়ের খবর জানতে পারেন তখন পরিবারের সদস্য ও বরযাত্রী নিয়ে বিয়ের দিনই হাজির হন মোহিনীদের বাড়িতে। জানা গেছে, বিয়ের নিয়ম পালনের সময় কনে পরিবারের পছন্দের পাত্র বাবলুর গলায় মালা পরালেও শেষ পর্যন্ত মোহিনী বিয়ে করেন তার প্রেমিক অজিতকেই। এরপর তার সঙ্গেই তিনি শ্বশুরবাড়িতে চলে যান।

এদিকে কনেপক্ষের সঙ্গে প্রথম বরযাত্রীদের বিবাদ বাড়তে থাকে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় পুলিশ কনের বাবা ও চাচাকে হেফাজতে নিয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি দ্বিতীয় বরযাত্রীর বাড়ির লোকজনকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে বিষয়টি তদন্তাধীন হওয়ায় এই নিয়ে কোনও পুলিশ কর্মকর্তাই কোনো মন্তব্য করেননি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa