Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিয়ের কনে আনতে অন্যের ঘাড়ে উঠলেন বর
জাতীয় বিভাগীয় সংবাদ

বিয়ের কনে আনতে অন্যের ঘাড়ে উঠলেন বর

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 13, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: গত কয়েক দিনের টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের জৈন্তাপুর উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এই উপজেলার অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। খবর ইউএনবি’র।

বিয়ের কনে আনতে অন্যের ঘাড়ে উঠলেন বর
ফাইল ছবি
Advertisement

তবে বৈরি আবহাওয়ার মধ্যেও থেমে নেই সামাজিক অনুষ্ঠান। তাই পূর্ব নির্ধারিত বিয়ের অনুষ্ঠান সফল করতে ও কনে আনতে বরদেরকে যেতে হচ্ছে কারো ঘাড়ে চেপে বা কলা গাছের ভেলায় করে। এমনই একটি বিয়ে হলো জৈন্তাপুরে। বন্যার কারণে বরকে অন্যের কাঁধে চেপে কনের বাড়িতে যেতে হলো।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের একটি ছবি ভাইরাল হয়। এখন ছবি নিয়ে চলছে নানা আলোচনা।

খোঁজ নিয়ে জানা গেছে, জৈন্তাপুর উপজেলার নিজপাট উজানীনগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে রুবেল আহমদের বিয়ের দিন ধার্য হয় শুক্রবার (১২ জুলাই)। তারিখ অনুযায়ী যথাসময়ে বরও কনেকে আনতে যান। কিন্তু বৈরি আবহাওয়া কিছুটা বিষণ্ন করলেও শেষ পর্যন্ত দমাতে পারেনি বিয়ের অনুষ্ঠান। বেশ কয়েকজন বরযাত্রী নিয়ে কনের বাড়ি জৈন্তাপুর উপজেলার নিজপাট মেঘলি গ্রামের রজব আলীর মেয়ে শামিমা বেগমকে আনতে রওনা দেন রুবেল মিয়া ও তার সঙ্গে থাকা বরযাত্রীরা। এসময় বর পক্ষের সঙ্গী ছিলেন নিজপাট ইউপির ৩নং ওয়ার্ডের জন নন্দিত ইউপি সদস্য হুমায়ুন কবির খান। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় বর ভিজে যাবেন, তাই বর রুবেলকে নিজ কাঁধে তুলে নেন হুমায়ুন। তার এমন মহানুভবতা দেখে অনেকেই তাকে সাধুবাদও জানান।

স্থানীয় বর যাত্রীরা জানিয়েছেন, বর রুবেল কিছুটা প্রতিবন্ধী। আর এ কারণেই নিজ উদ্যোগেই এটি করেন।

প্রসঙ্গত, অবিরাম বৃষ্টির ফলে জৈন্তাপুর উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলার ৬টি ইউনিয়নের নিম্নাঞ্চলের অনেক এলাকার বাড়িঘরে বানের পানি ঢুকে পড়েছে। এতে গ্রামীণ রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় জনসাধারণকে নৌকা ও কলা গাছের ভেলায় করে যাতায়াত করতে হচ্ছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রয়েছে। বন্যায় নিজপাট, জৈন্তাপুর, চারিকাটা, দরবস্ত ও ফতেহপুর ইউনিয়নের বেশির ভাগ গ্রামে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ বন্যা কবলিত নিজপাট ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করে নিম্নাঞ্চল এলাকায় বসবাসরত মানুষদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

জৈন্তাপুর উপজেলা নিবার্হী অফিসার বিশ্বজিৎ কুমার পাল জনান- বন্যায় ক্ষয়ক্ষতির হাত থেকে মানুষকে রক্ষা করতে উপজেলা প্রশাসন সতর্ক রয়েছে। ত্রাণ সহায়তার জন্য উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa