
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ্য জানিয়েছেন। ওসি জানান, গেলো বছরের ২০ ডিসেম্বর ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে রুবেল। ঘটনার প্রায় দুই মাস পর গেলো ১৫ ফেব্রুয়ারি মামলা করেন কিশোরীর বাবা। মামলার পর পুলিশ তাকে গ্রেপ্তার এবং কিশোরীকে উদ্ধার করে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুস সবুর জানান, রুবেল গেলো বছরের অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে তারাকান্দার ডাকুয়া ইউনিয়নে বিয়ে করেন। বিয়ের দুই মাসের মাথায় তার স্ত্রীর বড় বোনের মেয়েকে বিয়ের প্রলোভনে অপহরণ করে। বিষয়টি কিশোরীর পরিবার গোপনে মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়ে থানায় মামলা করেন।
এসআই আরও বলেন, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল অপহরণ ও ধর্ষণের কথা স্বীকার করেছে। আজ বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ওই কিশোরীর ফরেনসিক পরীক্ষা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



