আন্তর্জাতিক ডেস্ক: প্রত্যেক মানুষের জীবনে বিয়ের দিনটি একটি বিশেষ দিন।বিশেষ করে সব মেয়ের জন্যই একটু বেশি ‘স্পেশাল’! বরযাত্রী নিয়ে বর আসবে, মহাধুমধামে মধ্যে বিয়ে হবে- এমন আশা সবারই। কিন্তু এত আনন্দের মাঝে যদি দেখেন, বর এসেছে পেো মাতাল হয়ে, নেশা এতটাই চড়েছে যে ঠিকমতো বিয়ের মঞ্চে দাঁড়াতে পারছে না, তারপর আবার নেশার ঘোরে ভুল করে কনের বদলে শ্যালিকার গলায় মালা পরাচ্ছে, তাহলে কেমন লাগবে! সম্প্রতি এমনই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতের বিহারের এক তরুণী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, মাত্রাতিরিক্ত মদ্যপান করে নেশায় চুর হয়ে থাকা বর কীভাবে বিয়ের আনন্দ মাটি করছেন।

Advertisement

এতে দেখা যায়, বিয়েতে বর-কনের মালাবদল অনুষ্ঠান চলছে। কিন্তু মদ্যপ বর ঠিকমতো দাঁড়াতে পারছেন না, ক্রমাগত টলছেন। পড়ে যাওয়া আটকাতে তাকে ধরে রেখেছেন এক লোক।

ওই অবস্থায় প্রথমে কনে ঠিকভাবেই বরের গলায় মালা পরান। কিন্তু বিপত্তি বাঁধে বর কনেকে মালা পরানোর সময়। নেশার ঘোরে থাকা বর আচমকা মালা পরিয়ে দেন পাশে দাঁড়ানো শ্যালিকার গলায়।


এতে ক্ষেপে গিয়ে বরকে একের পর এক চড়-থাপ্পড় মারতে থাকেন শ্যালিকা। পরে টলতে টলতেই তার গলা থেকে মালা তুলে নেন বর। এসময় বোনকে শান্ত করার চেষ্টা করতে দেখা যায় বেচারি কনেকে।

সূত্র: ইন্ডিয়া টাইমস

স্বামীর সঙ্গে বাজারে গিয়ে হঠাৎ পুরোনো প্রেমিককে দেখে পালালেন স্ত্রী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.