Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ রংপুর বুড়িমারী এক্সপ্রেস আটকে দিল পীরগাছার মানুষ
রংপুর

বুড়িমারী এক্সপ্রেস আটকে দিল পীরগাছার মানুষ

By Saumya SarakarMarch 13, 20242 Mins Read

বুড়িমারী এক্সপ্রেস আটকে দিল পীরগাছার মানুষ

Advertisement
জুমবাংলা ডেস্ক : আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার দুপুরে বুড়িমারী রেলওয়ে স্টেশনে ফিতা কেটে ট্রেনটির উদ্বোধন করেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন।

বুড়িমারী-ঢাকা রুটে বহুলপ্রত্যাশিত বাণিজ্যিক ট্রেন সার্ভিস চালু হলেও রংপুরের পীরগাছার মানুষের দাবি ছিল যাত্রা বিরতির। যাত্রা বিরতি না দেওয়ায় মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় পীলগাছা স্টেশনে শত শত মানুষ জড়ো হয়ে রেলপথ অবরোধ করে। এক পর্যায়ে পীলগাছায় ট্রেনটি থামাতে বাধ্য করে স্থানীয় জনগণ।

স্থানীয় বাসিন্দা তাজরুল ইসলাম বলেন, যাত্রা বিরতির দাবিতে রাত সাড়ে ১০টা থেকে সোয়া ১১ টা পর্যন্ত ট্রেন আটকে রাখা হয়েছিল। পরে রেলের লালমনিরহাট ডিভিশনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে রেলপথের অবরোধ তুলে নিলে টেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, যাত্রা বিরতির দাবিতে স্থানীয় জনগণ কিছু সময়ের জন্য আটকে রেখেছিল।

রেলওয়ে সূত্রে জানা যায়, বুড়িমারী এক্সপ্রেস (ট্রেন নম্বর ৮০৯) ঢাকা স্টেশন থেকে সকাল সাড়ে ৮ টায় ছেড়ে যাবে এবং লালমনিরহাট স্টেশনে পৌঁছাবে সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে। এরপর ট্রেনটি লালমনিরহাট স্টেশনে লালমনিরহাট-বুড়িমারী-লালমনিরহাট রুটের ৪৫৫ নম্বর ট্রেনের সঙ্গে যুক্ত হবে। ট্রেনটি ৬ টা ৫০ মিনিটে লালমনিরহাট স্টেশন থেকে ছেড়ে বুড়িমারী রেলওয়ে স্টেশনে পৌঁছাবে রাত ৯ টা ৪০ মিনিটে।

অন্যদিকে বুড়িমারী কমিউটার (৪) ট্রেনটি বুড়িমারী স্টেশন থেকে সন্ধ্যা ৬ টায় ছেড়ে লালমনিরহাট স্টেশনে পৌঁছাবে রাত ৮ টা ২৫ মিনিটে। লালমনিরহাট স্টেশনে ট্রেনটি যুক্ত হবে বুড়িমারী এক্সপ্রেস (৮১০) ট্রেনের সঙ্গে। ট্রেনটি লালমনিরহাট স্টেশন ত্যাগ করবে রাত ৯ টা ১০ মিনিটে এবং ঢাকায় পৌঁছাবে সকাল ৭ টায়। বুড়িমারী এক্সপ্রেসের ৮১০ নম্বর ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন সোমবার। অন্যদিকে বুড়িমারী এক্সপ্রেসের ৮০৯ নম্বর ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার।

সোমালিয়ান জলদস্যুর কবলে বাংলাদেশি জাহাজ ‘আবদুল্লাহ’, ২৩ নাবিক জিম্মি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
রেস্টুরেন্টে আগুন

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন

June 24, 2026
Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

June 23, 2026
শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

June 21, 2026

Latest News

রেস্টুরেন্টে আগুন

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন

Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

পুলিশের গাড়িবহর

পুলিশের গাড়িবহরে হামলা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০

৭ বছরের শিশু

ভুট্টাক্ষেতের মাটি খুঁড়ে মিলল ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ

বেরোবি ছাত্রদল

বেরোবি ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

গোসল

রংপুরের ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু

শিশু

রংপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গৃহবধূ

রাত্রিযাপনে এসে ধর্ষণের শিকার গৃহবধূ, হোটেল মালিক গ্রেফতার

বিদ্যুৎহীন দুই উপজেলা

৩০ ঘণ্টা বিদ্যুৎহীন দুই উপজেলা, বন্ধ ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa