Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘বুলবুল’ মোকাবেলায় স্থানীয় সরকার বিভাগের প্রস্তুতি
জাতীয় বিভাগীয় সংবাদ

‘বুলবুল’ মোকাবেলায় স্থানীয় সরকার বিভাগের প্রস্তুতি

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 9, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে এবং এর মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে ১৩টি উপকূলীয় জেলার স্থাানীয় সরকার বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর আজ শনিবার ও আগামীকাল রোববার সরকারী ও সাপ্তাহিক ছুটি বাতিল এবং কর্মস্থলে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

ঘূর্ণিঝড়
প্রতীকী ছবি
Advertisement

এলজিআরডি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

এতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর সম্ভাব্য প্রভাব মোকাবিলার জন্য আগাম প্রস্তুতি হিসেবে ১৩টি উপকূলীয় জেলার স্থাানীয় সরকার বিভাগের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানে (জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ) কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীর আজ শনিবার ও আগামীকাল রোববারের ছুটি (সাপ্তাহিক ও সরকারি) বাতিলসহ কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

জেলাগুলো হলো- সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, খুলনা, চাঁদপুর, কক্সবাজার ও চট্টগ্রাম।

এক পৃথক আদেশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলাসহ মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীকে স্থানীয় প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ রক্ষাসহ যথাযথ কার্যক্রম গ্রহণের নির্দেশনা প্রদান এবং প্রয়োজনে ঘূণিঝড় পরবর্তী রাস্তা-ঘাট-কালভার্ট সংস্কার-মেরামতপূর্বক সচল রাখার কার্যকরি ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে উপদ্রুত এলাকা ও আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে।

এছাড়া দুর্গত এলাকায় সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সমন্বয়পূর্বক কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনাও দেয়া হয়েছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa