
তবে পূর্ব মেদিনীপুর, ২৪ পরগণা, হুগলীতে ঝড়ের ভালো প্রভাব পড়বে বলে শেষ দেওয়া বুলেটিনে এমনটাই জানিয়েছেন আবহাওয়া দফতর। প্রতি মুহূর্তে পরিস্থিতির উপর নজর রাখছেন সেখানকার আবহাওয়াবিদরা। তবে, স্থলভাগে প্রবেশের পর সবমিলিয়ে প্রায় তিন ঘণ্টা ধরে তাণ্ডব চালাবে বুলবুল, এমনটাই মনে করা হচ্ছে।
ফলে শেষ দেওয়া পূর্বাভাস মতো পুরোপুরিভাবে ঝড় স্থলভাগে আঘাত করলে সেটি যথেষ্ট তাণ্ডবলীলা চালাতে পারে। তবে কিছুটা স্বস্তির খবরও দিচ্ছেন তাঁরা। আবহাওয়াবিদদের মতে, আগামীকাল রবিবার পর্যন্ত সাইক্লোন বুলবুলের প্রভাব থাকবে। এরপর সেটি ধীরে ধীরে বাংলাদেশের দিকে সরে যাবে। শুধু তাই নয়, পরিস্থিতির উন্নতি হবে বলেও মনে করছে আলিপুর হাওয়া অফিস।
ইতিমধ্যে রিজেন্ট পার্ক, বালিগঞ্জে ভেঙে পড়েছে একাধিক গাছ। যার ফলে বন্ধ হয়ে গিয়েছে বহু রাস্তা। সূত্রঃ kolkata24x7
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



