Advertisement
Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদী অন-ক্যাম্পাস পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামে অনলাইনে ভর্তির আবেদন বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে।
চলবে ২৩ আগস্ট রাত ১২টা পর্যন্ত।বুধবার (৫ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে জানা যাবে। অনলাইন ক্লাস ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



