
রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিয়াজো অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের বোর্ড অব গভর্নরসের সদস্য ড. সাবের আহমেদ চৌধুরী।
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ক্লাবের সভাপতি মুহাম্মদ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মোছা. ইমরানা বারী, অর্থ-সম্পাদক ফাহিমুল কাদের সিদ্দিকীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



