Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বেশি শরণার্থী নিলে অস্ট্রেলিয়ার অর্থনীতিতে যোগ হবে ৪ হাজার কোটি ডলার
আন্তর্জাতিক

বেশি শরণার্থী নিলে অস্ট্রেলিয়ার অর্থনীতিতে যোগ হবে ৪ হাজার কোটি ডলার

By Saleh MohammadAugust 31, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : মানবিক দিক বিবেচনায় প্রতিবছর ৪৪ হাজার শরণার্থীকে আশ্রয় দিলে অস্ট্রেলিয়ার অর্থনীতিতে আগামী ৫০ বছরে ৩ হাজার ৭৭০ কোটি ডলার যুক্ত হবে। আন্তর্জাতিক সহায়তা সংস্থা অক্সফামের অস্ট্রেলিয়া শাখা তাদের এক সাম্প্রতিক প্রতিবেদনে একথা জানায়। ২০২৩ সাল পর্যন্ত এই ধারা অব্যাহত রাখলেই দেশটির অর্থনীতি এই বাড়তি অর্থ লাভ করবে। খবর : দ্য গার্ডিয়ান।

বেশি শরণার্থী নিলে অস্ট্রেলিয়ার অর্থনীতিতে যোগ হবে ৪ হাজার কোটি ডলারকঠোর এবং বর্ণবাদি অভিবাসন নীতির জন্যে সমালোচিত অস্ট্রেলিয়া বর্তমানে বার্ষিক ১৮ হাজার ৭৫০ জন আশ্রয়প্রার্থীকে গ্রহণ করে। অক্সফাম বলছে, তাদের উলে¬খিত মাত্রায় অভিবাসন বাড়ালে প্রতিবছর দেশটিতে ৩৫ হাজার নতুন কর্মসংস্থান এবং পণ্য-সেবা চাহিদা ১ হাজার ৮২০ কোটি ডলার বাড়বে। মূলত অক্সফাম অস্ট্রেলিয়ার অর্থায়নে ডেলোইট্টে আক্সেস ইকোনমিক্স এই গবেষণা করে। যেখানে অভিবাসী সংখ্যা বাড়াতে অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের প্রতি আহব্বান জানানো হয়। একইসঙ্গে, আশ্রিত অভিবাসীর পরিবারকে অস্ট্রেলিয়ায় বসবাসের অনুমতি দিতে বার্ষিক ১০ হাজার নতুন ভিসা দেয়ার কথাও বলা হয়েছে।

এই ভিসার মাধ্যমে বিচ্ছিন্ন পরিবারের সদস্যদের পুনর্মিলন হবে। ভিসাটির স্বপক্ষে অক্সফামের অস্ট্রেলিয়া শাখার প্রধান লিন মরগেইন বলেন, যেসব পরিবার সহিংসতা এবং অন্যান্য কারণে প্রচুর যন্ত্রণা ভোগ করেছেন, তাদের একত্রিত হওয়ার বিষয়ে অধিকাংশ অস্ট্রেলিয় নাগরিক আপত্তি করবেন না বলেই আমি মনে করি। এই নিয়ে তাদের নতুন করে বোঝানোর কিছু নেই। কিন্তু, এই প্রতিবেদনে মানবিক দিকের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক লাভের বিষয়টিও তুলে ধরা হয়েছে।

এদিকে অর্গানাইজেশন অব ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা ওইসিডিভুক্ত দেশগুলো প্রতিবছর যে পরিমাণ শরণার্থীকে আশ্রয় দেয়, সেই আকারেই অস্ট্রেলিয়ার জন্য ৪৪ হাজারের সংখ্যাটি নির্ধারণ করেছে অক্সফাম। অস্ট্রেলিয়াও উন্নত দেশগুলোর এই জোটের সদস্য। এর মাধ্যমে বিশ্বব্যাপী অভিবাসন প্রত্যাশীদের চাপ মোকাবেলাতেও আশানুরূপ অগ্রগতি আসবে, বলে জানিয়েছে এনজিওটি।

Advertisement
fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa