Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বেসরকারি হাসপাতালে পরীক্ষার ফি নির্ধারণ করা হবে আইন করে
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

বেসরকারি হাসপাতালে পরীক্ষার ফি নির্ধারণ করা হবে আইন করে

By rskaligonjnewsApril 21, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমরা স্বাস্থ্য সুরক্ষা আইন করার উদ্যোগ নিয়েছি। এ আইনে দেশের সকল বেসরকারি হাসপাতালে রোগ নির্ণয়ের পরীক্ষা ফি নির্ধারণ করা হবে। সেবা বৃদ্ধির বিভিন্ন বিষয় এ আইনে উল্লেখ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী

Advertisement

শনিবার দুপুরে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেঁতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রী আরও বলেন, আমরা গ্রামীণ স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য কাজ করছি। আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি।

মন্ত্রী আরও বলেন, গাজীপুরে প্রধানমন্ত্রীর মায়ের নামে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল করা হয়েছে। এর ভবনটি খুবই আধুনিক। এখানে অনেক ভালো ভালো চিকিৎসা যন্ত্রপাতি রয়েছে।

এটিকে কীভাবে আরও সচল করা যায়, এখানে এসে মানুষ যাতে আরও ভালো সেবা নিতে পারে আমরা সে জন্য কাজ করছি। আজকে আমি প্রথম এলাম। দেখে গেলাম। পরে সব বিষয় সমন্বয় করে কর্মপন্থা নির্ধারণ করা হবে। আলোচনা করে এসব ঠিক করব।

মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ফ্লোর, অফিস কক্ষ পরিদর্শন ও হাসপাতালের অত্যাধুনিক যন্ত্রপাতি দেখে সন্তোষ প্রকাশ করেন। বিভিন্ন ওয়ার্ডের রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের সেবা ব্যবস্থা তদারকি করেন।

প্রধানমন্ত্রীর হাতে গড়া এই প্রতিষ্ঠানকে আরও যুগোপযোগী, জনবান্ধব ও সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন এবং একই সঙ্গে সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন। পরে তিনি হাসপাতালের কর্মকর্তাদের নিয়ে এক মত বিনিময়ে সভায় মিলিত হন।

এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন, স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক অধ্যাপক ড. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের উপাচার্য অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, গাজীপুরের জেলা প্রশাসক আবু ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদ আক্তার, কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহমেদ, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. জে এম এইচ কাওসার আলম, প্রধান নার্সিং কর্মকর্তা রুযিতা মোহাম্মদ দান, সহকারী কমিশনার (ভূমি) রজব বিশ্বাস, গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোনাবাড়ী জোন) আমির হোসেন ও কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহানসহ অনেকে।

গাজীপুরে শটগান নিয়ে জমি মাপা বন্ধ করলো স্বেচ্ছাসেবক লীগ নেতা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

June 27, 2026
গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

June 26, 2026
Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

June 26, 2026

Latest News

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

চোরাই

চেকপোস্টে ধরা পড়ল চোরাই মোবাইলের চালান, রামপুরায় গ্রেফতার ১

arif-hazra

মিয়াজাকিতে নতুন আশা

জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa