Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ শুক্রবার (৬ ডিসেম্বর) বৈঠকে বসতে যাচ্ছে সিরিয়া, ইরাক ও ইরান। ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে বসতে যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স

এমন এক সময় এই বৈঠকের আয়োজন করা হচ্ছে, যখন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের দখলে থাকা দেশটির উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পো দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। এছাড়া গতকাল হামা শহরও দখলে নিয়েছে এই গোষ্ঠীটি। গত সপ্তাহ থেকে সিরিয়ান সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে টিকে থাকতে না পেরে সরকার বাহিনী দুই শহরে থেকে চলে গেছে।

এদিকে পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গতকাল বৃহস্পতিবার ইরাকের রাজধানী বাগদাদে গেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাশাম সাববাগ। ইরাকের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের (আইএনএ) খবরে বলা হয়েছে, আজ শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ইরাকে যাবেন।

ইরাকি এবং সিরিয়া সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সহযোগীতায় ইরাকি কিছু যোদ্ধা চলতি সপ্তাহে সিরিয়াতে ঢুকে পড়েছে। এছাড়া ইরাক-ইরান সমর্থিত আধাসামরিক বাহিনী হাশদ আল-শাবি সিরিয়া সীমান্তে জড়ো হয়েছে। বলা হচ্ছে, ইরাকের সুরক্ষায় এই বাহিনী অত্যন্ত কঠোরতার সঙ্গে দায়িত্ব পালন করেছে।

সুনামগঞ্জে দুই কোটি টাকার ভারতীয় কসমেটিকস-চকোলেট জব্দ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.