নিহতের লাশ
Advertisement
জুমবাংলা ডেস্ক: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ময়ূরা গ্রাম থেকে স্ত্রীর নগ্ন ছবি ছড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন দুবাই প্রবাসী স্বামী মনু মিয়া। এতে লজ্জায় ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজনদের।

বুধবার (৯ জুন) সকালে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ওই গৃহবধূ এক মেয়ে সন্তানের মা।

নিহতের স্বজনরা জানান, প্রায় ৯ বছর আগে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় ওই গৃহবধূর। দেড় বছর আগে বেতাগাঁও গ্রামের মনু মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। ৬ মাস আগে দ্বিতীয় স্বামী দুবাই চলে যান। এরপর স্ত্রীর নগ্ন ছবি তার ছোট ভাইয়ের কাছে পাঠান মনু মিয়া। এতে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ শুরু হয়।

নিহতের ছোট ভাই বলেন, ‘আপুর আগে একবার বিয়ে হয়েছে। মঙ্গলবার (৮ জুন) রাতে মা, আপু, ভাগ্নিসহ আমরা সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। একই ঘরের একটি কক্ষে আমি থাকি। অন্য কক্ষে আপু ও তার মেয়ে থাকেন। রাত ৩টার পর আপুর ছোট মেয়ে এসে বলে, মামা আমি বাইরে যাব। তখন বলি, তোমার আম্মুকে বল। এ সময় কক্ষে গিয়ে দেখি আপু ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে রয়েছে’।

তিনি আরও বলেন, ‘রাতে মোবাইলে আপু আর দুলাভাইয়ের ঝগড়া হয়। বিভিন্ন সময় দুলাভাই আপুর নগ্ন ছবি আমার মোবাইলে পাঠাতেন। এমনকি এসব ছবি ভাইরাল করার হুমকি দিতেন তিনি’।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি আব্দুল নূর বলেন, লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা করা হয়েছে। নগ্ন ছবি যে মোবাইলে পাঠানো হয়েছে তা থানায় নিয়ে এসে যাচাই করা হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.