Advertisement
জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় আবু সালেহ নামে এক বেসরকারি ব্যাংক কর্মকর্তাকে মারধর করার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. শফিককে।

গত রোববার সকালে মারধরের শিকার হন ওই ব্যাংক কর্মকর্তা। এ ঘটনায় সার্জেন্ট শফিককে প্রত্যাহার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সালেহ উদ্দিন আহমেদ।

ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা আবু সালেহ জানান, ডাচ-বাংলা ব্যাংকের নারায়ণগঞ্জের আড়াইহাজার শাখায় কর্মরত রয়েছেন তিনি। তবে তার বাড়ি ফতুল্লা এলাকায়। চলমান কড়া বিধিনিষেধের মধ্যেও প্রতিষ্ঠান চালু থাকায় রোববার সকালে বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন।

পথিমধ্যে সাইনবোর্ড এলাকায় চেকপোস্টে তাকে থামান কর্তব্যরত পুলিশ সদস্যরা। পরে সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট শফিক তাকে উল্টো দিক দিয়ে আসার অপরাধে ছয় হাজার টাকা জরিমানা করেন।

ব্যাংক কর্মকর্তার অভিযোগ, কোন ধারায় তাকে জরিমানা করা হয়েছে তা পুলিশ কর্মকর্তা শফিকের কাছে জানতে চেয়েছিলেন তিনি। এ কথার পরপরই সার্জেন্ট শফিক তার গায়ে হাত তোলেন। পরে সেখানে থাকা আরও কয়েকজন পুলিশ সদস্য তাকে মারধর করেন। কিছুক্ষণ পর পুলিশের এএসপি সালেহ উদ্দিন আহমেদ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে জানতে চাইলে এএসপি সালেহ উদ্দিন আহমেদ বলেন, ব্যাংক কর্মকর্তা আবু সালেহ উল্টো পথ দিয়ে আসায় তাকে জরিমানা করা হয়। একপর্যায়ে সার্জেন্ট শফিকও অপেশাদার আচরণ করে ব্যাংক কর্মকর্তা আবু সালেহর গায়ে হাত তোলেন। সার্জেন্ট শফিক গায়ে হাত তুলে অপেশাদার আচরণ করেছেন।

প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, তদন্তসাপেক্ষে শফিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.