জুমবাংলা ডেস্ক : মৌলভীবাজারে ডাচ বাংলা ব্যাংকের ভেতর থেকেই গ্ৰাহকের নগদ ৮১ হাজার টাকা ছিনতাই করেছে একটি চক্র। বুধবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় মৌলভীবাজার শহরজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। ব্যাংকের ভেতরেই গ্ৰাহকের আর্থিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

Advertisement

জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের সেন্ট্রাল রোডে অবস্থিত ডাচ বাংলা ব্যাংক পিএলসিতে প্রবাস থেকে আসা টাকা তুলতে যান ব্যবসায়ী তানভীর হাবিব চৌধুরী রুমেল। নগদ দুই লাখ টাকা তুলে তিনি ব্যাংক কর্মকর্তাকে এক হাজার টাকার নোট দেওয়ার জন্য বলেন। ব্যাংক কর্মকর্তা ১ হাজার টাকার বাণ্ডিল দিতে অনিচ্ছা প্রকাশ করে ৫ শত টাকা নোটের বাণ্ডিল প্রদান করেন।

তখন কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যাক্তি রুমেলকে বলেন, তিনি ১ হাজার টাকার বাণ্ডিল এক্সচেঞ্জ করে দিবেন। তখন রুমেলের কাছ থেকে টাকা নিয়ে তিনি গুনতে থাকেন। টাকা হাতে নেওয়ার পরই রুমেল কিছু সময়ের জন্য অজ্ঞান অনুভব করেন। তখন ওই চক্র নগদ ৮১ হাজার টাকা নিয়ে ব্যাংক থেকে পালিয়ে যায়।

রুমেল বলেন, ওই ব্যক্তির হাতে থাকা বাণ্ডিল আমাকে গুনতে দিয়ে আমাকে একটি চেয়ারে নিয়ে বসান। আমি টাকা হাতে নেওয়ার পরই নিস্তেজ অনুভব করি সবকিছু আমার কাছে কিছু মুহূর্তে মধ্যে এলোমেলো মনে হয়। আমি প্রায় ৫ মিনিট বা আরেকটু পরে একটু স্বাভাবিক হলে গুনে দেখি তারা আমার কাছ থেকে ৮১ হাজার টাকা নিয়ে গেছে। পরবর্তীতে সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, তারা সাড়ে ১১টার দিকে আমার কাছ থেকে টাকা নিয়ে যায়। সিসি ক্যামেরা ফুটেজ থেকে ওই চক্রের ছবি শনাক্ত করা হয়।

এ ব্যাপারে ডাচ বাংলা ব্যাংক পিএলসির মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক আব্দুল কাদের বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখলাম- আমাদের ব্যাংকের একজন গ্ৰাহকের সাথে কয়েকজন লোক গল্পগুজব করে উনার সাথে বিদায় নিয়ে চলে গেছে। এরপর তিনি বুঝতে পারেন উনার টাকা নিয়ে চলে গেছে। তিনি পুলিশে অভিযোগ করেছেন। পুলিশ সদস্যরা বিষয়টি দেখে গেছেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা তদন্ত করছি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.