Advertisement
জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পাঁচদিন আগে বিয়ে করে নববধূকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন বর। বাড়ির পাশেই ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তিনি। এ সংবাদ পেয়ে প্রায় ৭ ঘণ্টা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস।

শনিবার (২২ মে) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের লাটিয়ামারি নামক স্থানের যাদুয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঈদে পর গত রোববার গফরগাঁও উপজেলার নতুন বাজার এলাকার মো. হামিজ উদ্দিনের ছেলে মো. শফিকুল ইসলাম (২০) বিয়ে করেন ত্রিশাল উপজেলার কানিহারি ইউনিয়নের চরমাদানি এলাকার তরিকুল্লাহ ওরফে চেঙ্গু মিয়ার মেয়েকে। গতকাল শুক্রবার (২১ মে) সকালে নববধূকে নিয়ে শ্বশুরবাড়িতে আসেন শফিকুল। পরে শনিবার (২২ মে) বিকেলে বাড়ির পাশেই ব্রহ্মপুত্র নদে গোসল করতে যান। কিন্তু বেশ কয়েক ঘণ্টা পার হলেও তিনি ফিরে যাননি। নদে ছাড়াও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি শ্বশুরবাড়ির লোকজন। এ অবস্থায় খবর পেয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের একটি দল ব্রহ্মপুত্র নদে খোঁজ করেও সন্ধান মেলেনি।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, উদ্ধার কাজে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে রাত ৯টা পর্যন্ত চেষ্টা করেও সন্ধান পাওয়া যায়নি শফিকুলের। পরবর্তীতে ফের উদ্ধারের চেষ্টা চালানো হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.