জুমবাংলা ডেস্ক : জামালপুরের ইসলামপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সিয়ামের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (০১ জুলাই) রাতে ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এদিন বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হন সিয়াম।
তিনি উপজেলার পলবান্দা ইউনিয়নের চরচাড়িয়া গ্রামের উমর আলী বিএসসির ছেলে।
ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখ বলেন, আমি ঘটনাস্থলে আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র সিয়াম। তিনি স্থানীয় সরকারি নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক উমর আলী বিএসসির ছেলে। বিকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন সিয়াম।
সন্ধ্যার আগ মুহূর্তে পৌর শহরস্থ পাইলিং ঘাটে শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ সেতু সংলগ্ন ব্রহ্মপুত্র নদে সিয়াম গোসল করতে নামেন।
এ সময় লিমন এবং জিহান নামে তার দুই বন্ধু সঙ্গে ছিল। গোসল করার এক পর্যায়ে হঠাৎ করে সিয়ামকে খুঁজে পাওয়া যাাচ্ছিল না। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ সিয়ামের মরদেহ উদ্ধার করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


