Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালে সতর্ক ব্রাহ্মণবাড়িয়া
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালে সতর্ক ব্রাহ্মণবাড়িয়া

By Saiful IslamJuly 10, 20212 Mins Read

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালে সতর্ক ব্রাহ্মণবাড়িয়া

Advertisement
জুমবাংলা ডেস্ক : লাতিন আমেরিকা থেকে প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরত্বের বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা। সারাদেশের ন্যায় কোপা আমেরিকা ফুটবল ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ নিয়ে ব্রাহ্মণবাড়িয়াতেও আছে ব্যাপক আলোচনা। আছে দলগত ’বিভাজন’।

দুই দলের সমর্থকদের মধ্যে হওয়া সংঘর্ষের পর এ নিয়ে যেন রীতিমতো নড়েচড়ে বসার কথা বলছেন পুলিশ প্রশাসন। ম্যাচকে ঘিরে যে কোনো ধরণের সংঘর্ষ এড়াতে ব্যাপক প্রস্তুতির কথা জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি শনিবার সতর্কতামূলক মাইকিংও করা হয়েছে।

তবে ফুটবল ম্যাচকে ঘিরে পুলিশের এমন উদ্যোগকে অনেকটাই ‘বাড়াবাড়ি’ মনে করছেন সুশীল সমাজ। তাঁরা মনে করছেন, অন্য দেশের ফুটবল খেলার মতো বিষয়কে কেন্দ্র করে যেসব উদ্যোগের কথা বলা হচ্ছে তা অতি উৎসাহের বিষয়। মূলত হেফাজতের তাণ্ডব ঠেকাতে ব্যর্থ পুলিশ কোনোভাবেই এতটুকু ঝুঁকি নিতে চাইছেন বলেই বাড়তি সতর্কতা নিয়েছেন।

তবে এ নিয়ে ক্ষোভ থাকলেও সরাসরি কেউ মুখ খুলে কিছু বলতে চাইছেন না। নাম প্রকাশ না করার শর্তে সুশীল সমাজের একাধিক প্রতিনিধি বলছেন, চলমান লকডাউনে এমনিতেই বাইরে বের হওয়ার সুযোগ নেই। প্রশাসনও নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে। এ অবস্থায় বাইরে কোথাও বড় পর্দায় টিভি দেখতে না পারার কথা, মিছিল না করতে নির্দেশনা দিয়ে মাইকিং করানো হাস্যকর।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার বলেন, ‘ব্রাজিল-আর্জেন্টিনা কিংবা অন্য কোনো দলের ফুটবল ম্যাচ নিয়ে সারা দেশেই আগ্রহ থাকার বিষয়টি বেশ পুরোনো। একটি ঘটনাকে কেন্দ্র করে এভাবে মাইকিং করাটা বরং আতঙ্ক বাড়িয়ে দিয়েছে।’

১৪ বছর পর বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনা। ফুটবলের ওই দুই পরাশক্তির সমর্থকদের মধ্যে গত ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দামচাইল গ্রামে সংঘর্ষ হয়। কথাকাটাকাটির জের ধরে ব্রাজিলের এক সমর্থকের চাচাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে পাল্টা হামলায় আহত হন।

এসব বিষয়কে সামনে রেখেই ব্রাহ্মণবাড়িয়াতে খেলা কেন্দ্রিক কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন। সাংবাদিকদেরকে তিনি জানান, বড় স্ক্রিন, কোনো ক্লাবে কিংবা চায়ের দোকানে যেন খেলা দেখার আয়োজন করা হয় সে বিষয়টি মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে। রবিবার ফাইনাল খেলার দিন ভোর থেকেই মাঠে কাজ করবে পুলিশ। পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবে বিজয় মিছিল করতে দেওয়া হবে না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

July 2, 2026
Nadi

যমুনা গিলছে ঘরবাড়ি, ঝুঁকিতে হাজারও পরিবার

July 2, 2026
Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

July 1, 2026

Latest News

উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

Nadi

যমুনা গিলছে ঘরবাড়ি, ঝুঁকিতে হাজারও পরিবার

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

Doulatpur

অবৈধ ড্রেজার ব্যবসা: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

তরুণীকে ধর্ষণ

কিশোরীর পরে তাকে দিয়ে ডেকেই প্রতিবন্ধী আরেক তরুণীকে ধর্ষণ!

Bir nibash

অনুদানের ‘বীর নিবাস’ পেতে মুক্তিযোদ্ধাদের দ্বন্দ্ব!

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa