cover00-176302

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : আপনি সাজগোজ করে অফিসে গেছেন আর সেখানে আপনাকে স্বাগত জানাতে গলায় আইডি কার্ড ঝুলিয়ে বসে আছে কালোমুখো এক বিড়াল। খুব বেশি অবাক হওয়ার নয়, বা চোখ কপালে তোলার কিছু নেই। কারণ ঘটনা সত্য। আদর করে বিড়ালটির নামও রাখা হয়েছে ড. লিওন।

ব্রাজিলের বার অ্যাসোসিয়েশনে (অর্ডার অব অ্যাটোর্নি অব ব্রাজিল) চাকরি পেয়েছে এমনই একটি বিড়াল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ঘটনার শুরু গত ফেব্রুয়ারিতে। একদিন ঝড়ের মধ্যে আশ্রয় খুঁজতে খুঁজতে ব্রাজিলের আমপা প্রদেশের বার অ্যাসোসিয়েশন ভবনে হাজির হয় ছোট্ট বিড়ালটি। তার দুর্দশা দেখে মায়া লেগে যায় ভবনের কর্মীদের। সযত্নে আশ্রয় দেয়া হয় অসহায় বিড়ালটিকে!

সবার আদর আর যত্নে ভালোই চলছিল তার দিনকাল। ঝামেলা বাধে সপ্তাহখানেক পর। কয়েকজন কর্মী অভিযোগ করেন, বার অ্যাসোসিয়েশনের মতো একটি গুরুত্বপূর্ণ ভবনে বিড়াল আশ্রয় দেয়া ঠিক হচ্ছে না। এ নিয়ে শুরু নানা আলোচনা। একসময় সমস্যা সমাধানে এগিয়ে আসেন বার অ্যাসোসিয়েশনের সভাপতি। বিড়ালটিকে কেউ যেন আর আশ্রিত না বলতে পারে, সে জন্য তাকে ভবনের কর্মী হিসেবে নিয়োগ দেন সভাপতি। আদর করে বিড়ালটির নাম রাখা হয় ড. লিওন।

এখন ভবনটিতে গেলেই দেখা যাবে গলায় আইডি কার্ড ঝুলিয়ে দর্শনার্থীদের স্বাগত জানাতে বসে আছে ড. লিওন। শুধু চাকরিই নয়, বিড়ালটির রয়েছে নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও। সেখানে তার ফলোয়ার আছে ৬৮ হাজারেরও বেশি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.