Advertisement
জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় পাওনা টাকা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় অন্তত ১০-১২টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৭ আগস্ট) রাতে সদর উপজেলার বুধল ইউনিয়নের বেতবাড়িয়া ও চান্দিয়ারা গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেতবারিয়া গ্রামের বাচ্চু সরদারের ছেলে ড্রাইভিং শিখতে চান্দিয়াড়া গ্রামের মেম্বার (ইউপি সদস্য) বাবুল মিয়ার ছেলের কাছে ৫ হাজার টাকা দেন। তবে বাবুল মিয়ার ছেলের নিজস্ব কোনো গাড়ি না থাকায় সে গাড়ি চালানো শেখাতে দেরি করছিল। সম্প্রতি বাচ্চু সরদারের ছেলে তার পাওনা টাকা ফেরত চাইলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।

সমস্যা সমাধানে শনিবার বিকেলে একটি সালিশ হয়। তবে রাতেই উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বাবুল মিয়া ও বাচ্চু সরদারের পক্ষের অন্তত ১০/১২টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করে আগুন দেওয়া হয়। এ সময় অন্তত ১৫ জন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র বনিক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থলে টহল জোরদার করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে রাশিয়া

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.