
ওই চিকিৎসকের ছেলে ইনতিসার চৌধুরী বিবিসিকে বলেছেন, ক্ষমা চাইলে সরকারের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাবে।
ইনতিসার আরো বলেন, ভাইরাসটি মোকাবেলা করতে গিয়ে যেসব ভুল হয়েছে তা স্বীকার করুন। এটা কোন দোষ স্বীকার নয়। এতে আপনি আরো বেশি মানবিক হয়ে উঠবেন।
এদিকে এর জবাবে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ফ্রন্টলাইনে যারা কাজ করছেন পরিস্থিতি উন্নয়নে তাদের কথা শোনা খুবই গুরুত্বপূর্ণ।
তার পিতা আব্দুল মাবুদ চৌধুরী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা বা এনএইচসের একজন চিকিৎসক ছিলেন এবং এপ্রিলের প্রথম সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পূর্ব লন্ডনের একটি হাসপাতালে মারা যান।
ব্রিটেনে সরকারি হিসেবে অন্তত ৮২ জন এনএইচএস কর্মী ও ১৬ জন কেয়ার ওয়ার্কার করোনাভাইরাসে মারা গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



