আন্তর্জাতিক ডেস্ক : ব্রেক্সিট ইস্যুতে ব্রিটেনের রাজনৈতিক সংকট নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি বলেছেন, ব্রেক্সিট ইস্যুতে প্রধানমন্ত্রী বরিস জনসনের কৌশলের সঙ্গে আমি একমত নই। আমি এখনো বিশ্বাস করি, ব্রেক্সিট ইস্যুতে দ্বিতীয় গণভোটের আয়োজন করা এখনো সম্ভব।

Advertisement
ক্যামেরন বলেন, আমি ব্রেক্সিট নিয়ে কোনো পদক্ষেপ সমর্থন করি না। ‘নো ব্রেক্সিট ডিল’ কোনো ভালো ধারণা নয়। তিনি বলেন, বেক্সিটের গণভোট আয়োজন করায় কিছু মানুষ আমাকে কখনোই ক্ষমা করবেন না। কারণ সবার সমর্থন ছিল না।
তিনি আরো বলেন, গণভোটের প্রচারণা থেকে থেকেই বরিস জনসন ও মাইকেল গোভের আচরণ আতঙ্কজনক।
সূত্র : খবর বিবিসি ও সিএনএন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



