Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ব্রেক্সিটে দেরি চান না জনসন
আন্তর্জাতিক

ব্রেক্সিটে দেরি চান না জনসন

By জুমবাংলা নিউজ ডেস্কসেপ্টেম্বর 10, 2019Updated:সেপ্টেম্বর 10, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ সংসদের প্রবল চাপ সত্ত্বেও প্রধানমন্ত্রী জনসন কোনোমতেই ব্রেক্সিটের সময়সীমা বাড়াবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন৷ সংসদ তাঁর আগাম নির্বাচনের উদ্যোগ আবার বানচাল করে দিয়েছে৷

Advertisement

ব্রিটিশ সংসদে প্রধানমন্ত্রী বরিস জনসন: সোমবার গভীর রাতে প্রায় এক মাসের জন্য সংসদ মুলতুবি করেও শেষরক্ষা করতে পারলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন৷ মাত্র পাঁচ দিনের মধ্যেই সংসদ তাঁর পরিকল্পনার পথে এতগুলি বাধা সৃষ্টি করবে, এমনটা তিনি সম্ভবত ভাবতে পারেন নি৷ সোমবার রানির স্বাক্ষরের পর চুক্তিহীন ব্রেক্সিটের বিরুদ্ধে বিরোধীদের আনা প্রস্তাব আইনে পরিণত হয়েছে৷ ১৫ই অক্টোবর তাঁর আগাম নির্বাচনের প্রচেষ্টাও দ্বিতীয়বারের জন্য বানচাল করে দিয়েছে সংসদ৷

তবে ভেঙে গেলেও মচকাতে প্রস্তুত নন বরিস জনসন৷ সংসদের অধিবেশনের শেষ লগ্নে তিনি বলেন, আইন পাশ হলেও তিনি ইউরোপীয় ইউনিয়নকে ব্রেক্সিটের সময়সীমা বাড়ানোর অনুরোধ করবেন না৷ তাঁর সাফ কথা, ‘‘আমার হাত বেঁধে দিলেও আমি ইউরোপীয় ইউনিয়নের কাছে ব্রেক্সিট প্রক্রিয়ায় বিলম্ব চাইবো না৷” সেইসঙ্গে তিনি আবার বলেন, সরকার ইইউ-র সঙ্গে বোঝাপড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ তবে সেই উদ্যোগ ব্যর্থ হলে সরকার ব্রেক্সিট কার্যকর করতে বিলম্ব করবে না৷ জনসন বলেন, তিনি আগামী ১৭ই অক্টোবর ইইউ শীর্ষ সম্মেলনে গিয়ে চুক্তির জন্য চেষ্টা চালাবেন৷

বরিস জনসনের সরকার কি তাহলে আইন ভাঙতে চলেছে? পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব সংসদে বলেন, সরকার অবশ্যই আইনকানুন মেনে চলবে, তবে কিছু ক্ষেত্রে পরস্পরবিরোধী আইন ও আইনি পরামর্শের কারণে বিষয়টি অত্যন্ত জটিল হয়ে উঠতে পারে৷

ব্রিটিশ সংসদ ব্রেক্সিটের মেয়াদ বাড়ানোর জন্য চাপ দিলেও ইইউ সেই আবেদন মঞ্জুর করবে কিনা, সে বিষয়ে সংশয় রয়েছে৷ বিশেষ করে সোমবার আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার ব্রিটিশ প্রধানমন্ত্রীকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে আইরিশ সীমান্তে ব্যাকস্টপের স্পষ্ট ও গ্রহণযোগ্য বিকল্প না দিলে তাঁর পক্ষে কোনো সমঝোতায় সমর্থন দেওয়া সম্ভব নয়৷ শুধু সহজ প্রতিশ্রুতির ভিত্তিতে তিনি মতবদল করবেন না৷ আয়ারল্যান্ড ও ইইউ বার বার জানিয়ে দিয়েছে, যে ব্রিটিশ সরকার ব্যাকস্টপের কোনো স্পষ্ট বিকল্প পেশ করে নি৷

সোমবার মধ্যরাতের পরেও সংসদের পরিবেশ ছিল উত্তেজনায় ভরা৷ স্পিকার জন বার্কো ৩১শে অক্টোবরের মধ্যে পদত্যাগের ঘোষণা করে সরকারের উদ্দেশ্যে সংসদের মর্যাদা খর্ব না করার আবেদন জানান৷ সরকার প্রায় এক মাসের জন্য সংসদের অধিবেশন মুলতুবি রাখার যে বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে, বার্কো সেই সিদ্ধান্তের সমালোচনা করেন৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
oil-barrels-ai

তিন মাসে প্রথমবার ৮০ ডলারের নিচে নামল তেল

জুন 16, 2026
ভূমিকম্পে কাঁপল চীন

৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

জুন 16, 2026
জার্সি

জি৭ সম্মেলনে ট্রাম্পকে জার্মানির জার্সি উপহার, ‘একই দলে আছি’ মন্তব্য মের্জের

জুন 16, 2026
Latest News
oil-barrels-ai

তিন মাসে প্রথমবার ৮০ ডলারের নিচে নামল তেল

ভূমিকম্পে কাঁপল চীন

৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

জার্সি

জি৭ সম্মেলনে ট্রাম্পকে জার্মানির জার্সি উপহার, ‘একই দলে আছি’ মন্তব্য মের্জের

ট্রাম্প

পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প

গিলাফে সজ্জিত পবিত্র কাবা

নতুন গিলাফে সজ্জিত পবিত্র কাবা

বাংলাদেশ সীমান্ত

বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

ট্রাম্প

চুক্তি সইয়ের সব কাজ শেষ, বিস্তারিত আসছে : ট্রাম্প

ইরানি

বারবার প্রতিশ্রুতি ভঙ্গের অভিজ্ঞতা সংশয়ে ইরানিরা

নতুন তৎপরতা

বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

বাধ্য নয়

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa