Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ‘ভবিষ্যত ভেবে কলিজা কেঁপে উঠছে আমার’
আন্তর্জাতিক

‘ভবিষ্যত ভেবে কলিজা কেঁপে উঠছে আমার’

By Shamim RezaAugust 9, 20193 Mins Read

‘ভবিষ্যত ভেবে কলিজা কেঁপে উঠছে আমার’

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারত অধিকৃত কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা ছিনিয়ে নেয়ার পর চারদিন কেটে গেছে। এখনও সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে রয়েছে গোটা উপত্যকা। এ অবস্থায় কাশ্মীর নিয়ে আতঙ্কিত সেখানকার লোকজন। এ নিয়ে ভয়াবহ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ভারতের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটেয়ে থাকা কাশ্মীরিরা। খবর : বিবিসি বাংলা

কলকাতায় ব্যবসা বা পড়াশোনা করতে এসেছেন যেসব কাশ্মীরী, তাদের অনেকেই বলছেন এর আগে অনেক খারাপ পরিস্থিতি দেখলেও এবারের বিষয়টা ভিন্ন। তাই তাদের আশঙ্কা, ভবিষ্যতে উপত্যকার পরিস্থিতি ভয়ানক হয়ে উঠবে যা সামলানো মোদি সরকারের পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে।

এ সম্পর্কে কলকাতার নিউ মার্কেট চত্বরের কাশ্মীরি শাল ব্যবসায়ী জাভেদ বলেন, ‘অনেক কিছুই দেখেছি আমরা এতগুলো বছরে। কিন্তু এবারের পরিস্থিতি একেবারে আলাদা। ভবিষ্যত যে কী হবে ভেবে কলিজা কেঁপে উঠছে আমার।’

গত সোমবার থেকে পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ নেই তার। তারা কেমন আছেন, নিজের শহরে কী হচ্ছে কলকাতায় বসে কিছুই জানতে পারছেন না তিনি।

জাভেদ আরো জানান, ‘শেষবার যখন বাড়িতে কথা হয়েছিল, তখন কারফিউ জারি হয়নি। তবে সেদিনও সবাই একটা আশঙ্কার মধ্যে ছিল যে কিছু একটা হতে চলেছে। তারপর তো এই ঘটনা। শুধুই ফোনের দিকে তাকাচ্ছি, যদি যোগাযোগ করা যায় বাড়ির সঙ্গে। যদিও ভাল করেই জানি যে এখন আর ফোন আসবে না।’

কলকাতার নিউমার্কেট এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু কাশ্মীরী শালের দোকান। সেরকমই একটা দোকানে মোবাইল ফোনের দিকে তাকিয়ে শুকনো মুখে বসেছিলেন এক ব্যক্তি। সাংবাদিক শুনে কথাই বলতে চাইলেন না। কেবল জানালেন, কী হবে আর কথা বলে?

এই অভিমত কলকাতার প্রায় সব কাশ্মীরি শাল ব্যবসায়ীর। কেউ কেউ তো ভয়ে নিজের নাম পর্যন্ত বলতে চাইছিলেন না। ছবি তোলা তো অনেক দূরের কথা।

এই ব্যবসায়ীরা ছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয়েতেও পড়তে এসেছেন বেশ কিছু কাশ্মীরী ছাত্র। তাদেরও কোনও যোগাযোগ নেই বাড়ির সঙ্গে। বিশ্ববিদ্যালয় চত্বরে দাঁড়িয়ে বিবিসি প্রতিনিধি কথা বলছিলেন ফারদীন খুরশিদ ভাটের সঙ্গে।

তিনি বলেন, ‘যা পরিস্থিতি, তাতে সামাজিক মাধ্যমে খোলাখুলি কোনো কথা বলতে গেলেই ট্রল্ড হতে হবে। আরও অনেক কিছুই হতে পারে। কিন্তু এই পরিস্থিতিতে নিজের রাজ্য, নিজের মানুষদের পক্ষ নিয়ে মুখ খোলাটাই সব থেকে সহজ কাজ। এখনও যদি আমরা মুখ না খুলি, তাহলে কাশ্মীরিদের হয়ে কে কথা বলবে? এতবড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তো কাশ্মীরের মানুষের সঙ্গে আলোচনা করা হলো না। কাউকে না কাউকে তো বলতে হবে আমার নিজের রাজ্যের মানুষের কথা!’

তিনি আরো জানান, ভবিষ্যৎ খুব অন্ধকার। আগামীতে কী হবে কেউ জানে না। একদিকে রয়েছে ভয়, অন্যদিকে দুশ্চিন্তা যে পরিস্থিতি কোন দিকে যাবে।

ওই বিশ্ববিদ্যালয়েরই ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র দাউদ আবদুল্লা। তিনি ভারতের সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের পক্ষে। বললেন, ‘ভারত সরকারই আমাদের নিজস্ব সংবিধান আর নিজস্ব পতাকাসহ সকল অধিকার কেড়ে নিয়েছে। এর বিরুদ্ধে বিক্ষোভ তো হবেই। ২০১৬’র চেয়েও বড় বিক্ষোভ হবে। এতদিন মূলধারার রাজনৈতিক দলগুলোর একটা গোষ্ঠী ছিল, অন্যটা ছিল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। এবারে তো দুই পক্ষই এক জায়গায় চলে আসবে। কারণ ভারতপন্থী মূলধারার রাজনৈতিক দলগুলোকেও তো সরকার পিছন থেকে ছুরি মারলো। তাই কাশ্মীরিদের যৌথ বিক্ষোভ যে কত বড় হবে, সেটা আন্দাজ করা তো কঠিন কিছু নয়।’

কলকাতাবাসী যে কয়েকজন কাশ্মীরীর সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে, তাদের সকলের মনেই এই আশঙ্কা, একবার প্রতিবাদ বিক্ষোভ শুরু হলে, সেটা কোন পর্যায়ে যাবে তা আন্দাজও করতে পারছে না মোদি সরকার। তবে তার আগে তাদের দুশ্চিন্তা নিজেদের পরিবারের জন্য। এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে কলকাতায় আপাতঃ নিরাপদে থাকলেও বাবা, মা, স্ত্রী, পুত্র কন্যারা কীভাবে দিন কাটাচ্ছেন, তা নিয়ে চিন্তিত তারা সবাই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa