Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ভাগ্যপরীক্ষা অমিত শাহের, নজরে আরও যারা
আন্তর্জাতিক

ভাগ্যপরীক্ষা অমিত শাহের, নজরে আরও যারা

By Saumya SarakarMay 7, 20242 Mins Read

ভাগ্যপরীক্ষা অমিত শাহের, নজরে আরও যারা

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (৭ মে) স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। তৃতীয় দফায় ভারতজুড়ে ১০টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আর এই দফার ভোটেই ভাগ্যপরীক্ষা হবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এছাড়া নজরে থাকবেন শিবরাজ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো আরও কয়েকজন হেভিওয়েট প্রার্থী।

মূলত গত ১৯ এপ্রিল প্রথম দফায় ১০২টি এবং ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ৮৮টি লোকসভা আসনে ভোট হয়েছিল। তৃতীয় দফায় দেশের ১০টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের এই ভোটে মোট প্রার্থীর সংখ্যা ১৩৫১। প্রথম দু’দফার মতোই তৃতীয় পর্বেও ‘ভাগ্যপরীক্ষা’ হবে একাধিক গুরুত্বপূর্ণ নেতা-মন্ত্রীর।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মঙ্গলবার তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে গোটা ভারতে। পশ্চিমবঙ্গের চারটি আসন ছাড়াও একাধিক রাজ্যে চলছে এই ভোটগ্রহণ। মঙ্গলবারের ভোটগ্রহণ হয়ে গেলে মোট ২৮০টি আসনের ভোট সম্পন্ন হবে।

অর্থাৎ ভারতের প্রায় অর্ধেক লোকসভা আসনের ভোট গৃহীত হয়ে যাবে। বাকি থাকবে ২৬৩টি আসনের ভোট।

তৃতীয় দফায় ভোটগ্রহণ হচ্ছে আসামের চারটি আসন, বিহারের পাঁচটিতে, ছত্তীশগঢ়ের সাতটিতে, মধ্য প্রদেশের ৮টিতে, মহারাষ্ট্রের ১১টিতে, উত্তর প্রদেশের ১০টিতে ও পশ্চিমবঙ্গের চারটি আসনে।

মঙ্গলবারের এই ভোটে যেসব হেভিওয়েট প্রার্থীর ভাগ্যনির্ধারণ হবে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের গান্ধীনগর আসন থেকে ভোটে লড়ছেন তিনি। মহারাষ্ট্রের বারামতীতেও ভোটগ্রহণ হচ্ছে, ওই কেন্দ্রে শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে ও অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার প্রতিপক্ষ হিসেবে ভোটে লড়ছেন।

এছাড়া গুজরাট থেকে ভোটের লড়াইয়ে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডবীয় (পোরবন্দর) এবং পুরুষোত্তম রূপালা (রাজকোট)। মোদি মন্ত্রিসভায় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য শিন্ডে মধ্যপ্রদেশের গুণা এবং সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী কর্নাটকের ধারওয়াড় থেকে ভোটে লড়ছেন।

মধ্যপ্রদেশের দুই সাবেক মুখ্যমন্ত্রী, বিজেপির শিবরাজ সিং চৌহান (বিদিশা) এবং দিগ্বিজয় সিং (রাজগড়) থেকে ভোটের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন।

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল তার প্রয়াত শ্বশুর মুলায়মের আসন মৈনপুরী থেকে প্রার্থী হয়েছেন। এছাড়া এআইইউডিএফ প্রতিষ্ঠাতা বদরুদ্দিন আজমল লড়ছেন আসামের ধুবড়ি থেকে।

এর আগে দুই দফার ভোট গ্রহণ হয়েছে। ওই দুটি দফা মিলে মোট ৬৬.১৬ শতাংশ ভোট পড়েছে। এবার সেই ভোটের হার কেমন থাকবে, সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক দলগুলোর।

এরপর আগামী ১৩ মে চতুর্থ দফায় ৯৬টি আসনে ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।

ভারতে তৃতীয় দফা ভোট আজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa