
আটক চাচা মোজাম্মেল হক (২৯) ঈদগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ড ধইল্যা ঝিরি এলাকার মৃত ছৈয়দ হোসেনের ছেলে। যৌন নিপীড়নের শিকার ভিকটিমকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ২০ অক্টোবর সন্ধ্যার আগে শিশুটিকে বাড়ির দক্ষিণে চাষাবাদকৃত জমিতে ধান পাহারারত অবস্থায় কৌশলে যৌন নিপীড়ন করে চাচা মোজাম্মেল।
পরে শিশুটি (৭) বাড়িতে এসে কান্না করলে, জিজ্ঞাসা করায় মাকে ঘটনা খুলে বলে। তাৎক্ষণিক তাকে ঈদগাঁওস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
সোমবার রাত পর্যন্ত শিশুটি ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে। পরিবারের অন্যান্যা সদস্যরা সোমবার সন্ধ্যায় মোজাম্মেলকে ধরে পুলিশে দেয়।
ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, একদল পুলিশ তার বাড়ি থেকে মোজাম্মেলকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


