
প্রসঙ্গত, ভারত সীমান্তে গত কয়েকদিন ধরে লাগোয়া গ্রামগুলোকে লক্ষ্য করে ক্রমাগত পাকিস্তানি সেনা মর্টার হামলা চালিয়ে যাচ্ছে বলে সেনা সূত্রে খবর। এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়াচ্ছে। গত কয়েকদিন ধরেই লাগাতার মর্টার হামলা চলছে বলে জানা ঘেছে। চলছে গুলি বর্ষণও। এই হামলার ফলে উরি সেক্টরের বাটগ্রান গ্রামে এক নারীর মৃত্যু হয়েছে। তিন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। নিয়ন্ত্রণরেখা একেবারে কাছে থাকা ভারতীয় প্রান্তের শেষ গ্রাম হল এই বাটগ্রান।
গত দু সপ্তাহ ধরে পাকিস্তান উরির হাজিপের ও কমলকোট সেক্টরে ক্রমাগত হামলা চালিয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলি, যেমন চুরুনদা, বাটগ্রান, হাতলাঙ্গা, মোথাল, সাহুরা, সিলিকোটে, বালাকোট, নাম্বলা, গরকোটে ও উরিতে আতঙ্ক ছড়িয়েছে। এদিকে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রক আগেই জানিয়েছিল গত ছয় মাসে পাকিস্তানের সেনা ভারত সীমান্তে ২০০০ বারেরও বেশি সময় হামলা চালিয়েছে। বিনা প্ররোচনাতেই এই হামলা চলেছে বলে খবর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



