Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ভারত থেকে বাংলাদেশে পালানোর হিড়িক, মাথাপিছু ৫ হাজার টাকা
আন্তর্জাতিক ওপার বাংলা

ভারত থেকে বাংলাদেশে পালানোর হিড়িক, মাথাপিছু ৫ হাজার টাকা

By iNews DeskDecember 17, 20192 Mins Read

ভারত থেকে বাংলাদেশে পালানোর হিড়িক, মাথাপিছু ৫ হাজার টাকা

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : নতুন নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়ে ভারতজুড়ে বিতর্কের আবহে পোয়াবারো দেশটির সীমান্তের পাচারকারীদের। ভারতের বিভিন্ন প্রান্তে কাজের সূত্রে থাকা আতঙ্কিত বাংলাদেশিদের সীমান্ত পার করাতে নেওয়া হচ্ছে মাথাপিছু পাঁচ হাজার টাকা। ভারতের দৈনিক দৈনিক বর্তমানের অনলাইন সংস্করণের এক প্রতিবেদেনে এই খবর দেওয়া হয়েছে।

বনগাঁ ও বসিরহাট মহকুমার সীমান্তবর্তী এলাকায় সেকারণে ‘ধুর’দের ব্যবসা (দালাল) এখন রমরমিয়ে চলছে। এক রাতে ১০ জনকে পার করলেই তাদের পকেটে ঢুকছে নগদ ৫০ হাজার টাকা। অথচ কয়েক দিন আগেও মাথাপিছু পারাপারের এই দর ছিল সর্বোচ্চ দুই থেকে আড়াই হাজার টাকা।

তবে যে পথে বাংলাদেশে পাঠানো হচ্ছে, সেই পথে অল্পবিস্তর অনুপ্রবেশের ঘটনাও ঘটছে। এই বিষয়ে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফেও বিএসএফকে সতর্ক করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পুলিশ ও সীমান্তরক্ষীদের মদতেই চলছে এই কারবার।

এই বিষয়ে বনগাঁ ও বসিরহাট জেলা পুলিশের কোনও কর্তা মতামত দিতে রাজি হননি। বিএসএফের তরফে জানানো হয়েছে, সীমান্তে কড়া নজরদারি রাখা হয়েছে। সেকারণে প্রায় প্রতিদিনই অবৈধভাবে দেশে ঢোকা বা বের হতে চাওয়া বাংলাদেশিদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও বসিরহাট মহকুমার বাংলাদেশ সীমান্তে এখনও সম্পূর্ণভাবে কাঁটাতারের বেড়া তৈরি হয়নি। এই সুযোগে সীমান্তবর্তী নদী ও ফাঁকা জমির উপর দিয়ে রমরমিয়ে পাচারের কাজ চলে।

এনআরসি আতঙ্ক ও নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরার হিড়িক পড়ে গিয়েছে। আর তাতেই ধুর সিন্ডিকেটে মানুষ পাচারের দর একলাফে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। এই ধুরদের যোগাযোগ দুই প্রান্তেই থাকে। মোবাইলের মাধ্যমে তাদের মধ্যে যোগাযোগ হয়।

সাংকেতিক কথার মাধ্যমে দুই দিকে বিএসএফ ও বিজিবি কোন সময় থাকছে না, তা দেখে নিয়েই পারাপার করে। এই কাজে সীমান্তের স্থানীয় মানুষকে ইনফরমার হিসেবে ব্যবহার করে। সীমান্তবর্তী বসতির মধ্যে বাংলাদেশিদের অস্থায়ীভাবে রাখা হয়। এরপর মধ্যরাতে কিংবা ভোররাতে পারাপার করানো হয়।

স্থানীয়দের দাবি, সীমান্ত টপকে হাজার হাজার বাংলাদেশি চেন্নাই, মুম্বাই, পুনে, দিল্লি সহ ভারতের বিভিন্ন প্রান্তে কাজের সূত্রে ছড়িয়ে গিয়েছিলো। নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর তারাই এখন আতঙ্কের কারণে আবার দেশে ফিরতে চাইছে। বিভিন্ন প্রান্তে কর্মরত বাংলাদেশিরা হাওড়া ও শিয়ালদহ হয়ে বনগাঁও বসিরহাটের সীমান্তবর্তী এলাকায় আসছে।

বাগদার বাণেশ্বরপুর ব্রিজ লাগোয়া বিভিন্ন পাড়ার মতোই বিভিন্ন সীমান্তবর্তী গ্রামে তাদের রাত্রিকালিন আস্তানা দেওয়া হচ্ছে। এরপর দুই থেকে তিন দিনের মধ্যে পরিস্থিতি বুঝে বাংলাদেশে পাঠানো হচ্ছে। বাগদার কুলিয়া রণঘাট, কাশীপুর, জিৎপুর, বাঁশঘাটা দিয়ে দেদার পাচারের কাজ হচ্ছে। এছাড়া বনগাঁ ও বসিরহাট মহকুমার জয়ন্তীপুর, আংরাইল, আমোদিয়া, কইজুড়ি, ভাদুড়িয়া, পানিতর সহ বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পারাপার হচ্ছে। সূত্র : কালের কন্ঠ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026

Latest News

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa