Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন মাইক পম্পেও
আন্তর্জাতিক

আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন মাইক পম্পেও

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 21, 2020Updated:October 21, 20203 Mins Read

পম্পেও

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: চীনের বিরুদ্ধে স্ট্র্যাটেজি সাজাতে ভারতে আসছেন মার্কিন সচিব মাইক পম্পেও। সঙ্গে আসবেন মার্কিন সামরিক সচিবও। খবর ডয়চে ভেলে’র।

আগামী সপ্তাহেই ভারতে আসবেন মার্কিন সচিব মাইক পম্পেও। বিবৃতি দিয়ে জানিয়ে দিল অ্যামেরিকা। পম্পেও-র সঙ্গে আসার কথা অ্যামেরিকার সামরিক সচিব মার্ক এসপারেরও। মঙ্গলবার এসপারই বিবৃতি জারি করেছেন। চীনের সঙ্গে ভারতের চলতি সংঘাত এবং এশিয়া প্যাসিফিকে ভারত এবং অ্যামেরিকার যৌথ শক্তিবৃদ্ধির বিষয়ে তাঁরা ভারতীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন বলে এসপার বিবৃতিতে জানিয়েছেন।

করোনা পরিস্থিতিতেচীনের সঙ্গে অ্যামেরিকার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। অন্য দিকে গত এপ্রিল থেকে ভারতের সঙ্গে চীনের লাদাখ সংঘাত চলছে। এখনো পর্যন্ত কোনো দেশই নিজেদের অবস্থান থেকে সরতে রাজি হয়নি। বরং বিতর্ক আরও বেড়েছে। চীন বিবৃতি দিয়ে জানিয়েছে, লাদাখ এবং অরুণাচল প্রদেশকে তারা ভারতের অংশ বলেই মনে করে না। অন্য দিকে কাশ্মীর প্রসঙ্গে চীন এবং পাকিস্তান একজোট হয়েছে।

এই পরিস্থিতিতে ট্রাম্পের সরকার বরাবরই ভারতের পাশে দাঁড়িয়েছে। লাদাখ সংঘাতে অ্যামেরিকা ঘোষিত ভাবে ভারতকে সমর্থন করেছে। কিন্তু মঙ্গলবার এসপার যে বিবৃতি দিয়েছেন, তা নজিরবিহীন। এসপার বলেছেন, চীনের স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ রুখতে ভারত এবং অ্যামেরিকা আলোচনা করবে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের শক্তি কী ভাবে ক্ষয় করা যায়, তা নিয়েও আলোচনা হবে। অর্থাৎ, চীন নিয়ে আলোচনা করতেই যে পম্পেও এবং এসপার ভারতে আসছেন, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে।

এসপারের বক্তব্য, উপমহাদেশ এবং এশিয়া প্যাসিফিকে ভারত অ্যামেরিকার স্ট্র্যাটেজিক বন্ধু। দুই দেশ সামরিক স্তরে অনেক কিছু বিনিময়ও করে। ভারতীয় প্রশাসন সূত্র জানাচ্ছে, এ বার পম্পেও এবং এসপারের সঙ্গে বৈঠকের পর ইনটেলিজেন্স শেয়ারিংয়ের ব্যবস্থা হতে পারে। অর্থাৎ, ভারতীয় গোয়েন্দারা মার্কিন গোয়েন্দাদের সঙ্গে তথ্য বিনিময় করবে। বোঝাই যাচ্ছে, চীন সম্পর্কিত তথ্যের জন্যই দ্রুত এই ব্যবস্থার কথা ভাবা হচ্ছে। এ ছাড়াও সামরিক পোশাক এবং সরঞ্জামের ক্ষেত্রেও ভারত এবং অ্যামেরিকার চুক্তি রয়েছে। লাদাখ সংঘাতের জন্য এক সপ্তাহ আগেই অ্যামেরিকার কাছ থেকে বিশেষ ধরনের শীতের সরঞ্জাম আনিয়েছিল ভারত।

সম্প্রতি জাপানে চীন নিয়েই অ্যামেরিকা, অস্ট্রেলিয়া, জাপান এবং অস্ট্রেলিয়া বৈঠক করেছে। অস্ট্রেলিয়া, ভারত এবং অ্যামেরিকা ভারতের মালাবার উপকূলে নভেম্বরে নৌ মহড়া করবে। সব মিলিয়ে দক্ষিণ চীন সমুদ্র এবং লাদাখে চীনের উপর যৌথ ভাবে চাপ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে হংকং এবং তাইওয়ান নিয়েও চীনের উপর ক্রমশ চাপ তৈরি করা হচ্ছে।

সৈন্য হস্তান্তর

এ দিকে সোমবার পূর্ব লাদাখে এক চীনের সেনাকে আটক করেছিল ভারতীয় সেনা। ভারতীয় সেনা সূত্র ডয়চে ভেলেকে জানিয়েছে, মেষপালকদের সাহায্য করতে গিয়ে চীনের ওই সেনা ভুল করে এলএসি পার করে ফেলেছিল। সঙ্গে সঙ্গে তাকে আটক করে ভারতীয় সেনা। সোমবার রাতেই চীন ভারতকে জানায়, তাদের একজন সেনা অফিসার ভারতে ঢুকে পড়েছেন। মঙ্গলবার রাতে প্রোটোকল মেনে ভারতীয় সেনা ওই চীনা সেনাকে চীনের হাতে তুলে দিয়েছে। ওই সেনাকে খাবার, গরম জামা দেওয়া হয়েছে বলেও ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে। প্রোটোকল মেনে সেনা হস্তান্তর হলেও দুই দেশের মধ্যে সীমান্ত সংঘাতের অবসান হয়নি। এখনো পর্যন্ত একটি বৈঠকেও সমাধানসূত্র মেলেনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa