Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ভারতকে ভিয়েনা কনভেনশন স্মরণ করিয়ে দিল যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
আন্তর্জাতিক

ভারতকে ভিয়েনা কনভেনশন স্মরণ করিয়ে দিল যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

By Saiful Islamঅক্টোবর 21, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : কানাডা ৪১ কূটনীতিককে প্রত্যাহার করার পর ভারতকে ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন স্মরণ করিয়ে দিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। দেশ দুটি বলছে, কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে দিল্লিকে কনভেনশনের নিয়মগুলো মেনে চলা উচিত। খবর রয়টার্স।

Advertisement

গত জুনে কানাডার ভ্যাঙ্কুভারে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হারদীপ সিং নিজারের হত্যার ঘটনায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি হওয়ার মধ্যে এটি সর্বশেষ খবর। গত মাসে দিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলনের পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ তোলেন, ওই হত্যাকাণ্ডে নয়াদিল্লির হাত রয়েছে।

কানাডার নাগরিক হারদীপ ভারত সরকারের নথিতে একজন তালিকাযুক্ত সন্ত্রাসী।

ভারতে কূটনৈতিক উপস্থিতি কমাতে জোর না করা ও এই হত্যাকাণ্ডের তদন্তে অটোয়াকে সহযোগিতা করার জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে দেশ দুটি।

অবশ্য নিজার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছে ভারত। কূটনীতিক প্রত্যাহার করতে বলে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগও প্রত্যাখ্যান করেছে। বরং অটোয়ায় নিজেদের কূটনীতিকদের সংখ্যার সঙ্গে সমতা আনা হয়েছে।

ভারত সরকার এক বিবৃতিতে অভিযোগ তুলেছে, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে ক্রমাগত হস্তক্ষেপের কারণে নয়াদিল্লি ও অটোয়াতে পারস্পরিক কূটনৈতিক উপস্থিতিতে সমতা নিশ্চিত করা হয়েছে।

দিল্লির দাবির মুখে কানাডার কূটনীতিক সরিয়ে নেয়ায় ‘উদ্বিগ্ন’ বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার। তিনি বলেন, মতভেদ সমাধানের জন্য ভারতের মাটিতে কূটনীতিকদের থাকা প্রয়োজন। ভারত কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতা মেনে চলবে বলে আমরা আশা করি।

অন্যদিকে ব্রিটেনের পররাষ্ট্র দফতরের মুখপাত্র জানান, ভারত সরকারের সিদ্ধান্তের সঙ্গে তারা একমত নন। ভিয়েনা কনভেনশনের উদ্ধৃতি দিয়ে বলছেন, কূটনীতিকদের নিরাপত্তা ও নিরাপত্তা প্রদান করে এমন সুযোগ-সুবিধা একতরফাভাবে অপসারণ করা ভিয়েনা কনভেনশনের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এর আগে গতকাল ২০ অক্টোবরের মধ্যে ৪১ জন কূটনীতিককে সরিয়ে নেয়ার জন্য সময় বেঁধে দিয়েছিল ভারত। সময়সীমার আগেরদিনই তারা দেশটি ছেড়ে যায়। এরপর কানাডা জানায়, জনবল সংকটের কারণে বেশ কয়েকটি ভারতীয় শহরে কনস্যুলেটের কার্যক্রম অস্থায়ীভাবে স্থগিত থাকবে। এ কারণে ভিসা প্রক্রিয়াকরণে দেরি হবে। এর কয়েক ঘণ্টা পরই ভিয়েনা কনভেনশনকে টেনে এনে প্রতিক্রিয়া জানায় ওয়াশিংটন ও লন্ডন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সহায়তা

‘যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েল টিকে থাকত না’

জুন 16, 2026
oil-barrels-ai

তিন মাসে প্রথমবার ৮০ ডলারের নিচে নামল তেল

জুন 16, 2026
ভূমিকম্পে কাঁপল চীন

৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

জুন 16, 2026
Latest News
সহায়তা

‘যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েল টিকে থাকত না’

oil-barrels-ai

তিন মাসে প্রথমবার ৮০ ডলারের নিচে নামল তেল

ভূমিকম্পে কাঁপল চীন

৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

জার্সি

জি৭ সম্মেলনে ট্রাম্পকে জার্মানির জার্সি উপহার, ‘একই দলে আছি’ মন্তব্য মের্জের

ট্রাম্প

পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প

গিলাফে সজ্জিত পবিত্র কাবা

নতুন গিলাফে সজ্জিত পবিত্র কাবা

বাংলাদেশ সীমান্ত

বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

ট্রাম্প

চুক্তি সইয়ের সব কাজ শেষ, বিস্তারিত আসছে : ট্রাম্প

ইরানি

বারবার প্রতিশ্রুতি ভঙ্গের অভিজ্ঞতা সংশয়ে ইরানিরা

নতুন তৎপরতা

বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa