
বুধবার সৌদি আরবের বিমান চলাচল কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা জারি করে। -খবর গালফ নিউজ’র।
ওই তিন দেশের নাগরিকদের মধ্যে যারা ১৪ দিন পূর্বে সৌদি আরব ভ্রমণ করেছেন তারাও নতুন এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন বলে বিমান চলাচল কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে।
বিবৃতিতে আরো বলা হয়, উল্লেখিত তিন দেশের নাগরিক ছাড়াও সৌদি আরবে আসার ১৪ দিন পূর্বে যারা ওই তিন দেশের (ভারত, ব্রাজিল, আর্জেন্টিনা) যেকোন একটিতে ভ্রমণ করেছেন তাদেরও সৌদি আরবে প্রবেশ করতে দেয়া হবে না।
তবে সরকারি আমন্ত্রণ যাদের রয়েছে তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



