Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ভারতীয় ক্রিকেটারকে ১৪ বছরের জন্য নির্বাসিত করল আইসিসি
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ভারতীয় ক্রিকেটারকে ১৪ বছরের জন্য নির্বাসিত করল আইসিসি

By Saiful IslamOctober 12, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই এক ক্রিকেটারকে ১৪ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করল আইসিসি। ম্যাচ গড়াপেটায় যুক্ত থাকার অভিযোগে সংযুক্ত আরব আমিরশাহির মেহার ছায়াকরকে নির্বাসিত করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এই নিয়ে গত দেড় বছরে আমিরশাহির চার ক্রিকেটারকে নির্বাসিত করল আইসিসি।
ভারতীয় ক্রিকেটারকে ১৪ বছরের জন্য নির্বাসিত করল আইসিসি

Advertisement

মেহারের বিরুদ্ধে একাধিক বার গড়াপেটায় যুক্ত থাকার অভিযোগ ওঠে। আইসিসির দুর্নীতি দমন সংক্রান্ত সাত নম্বর ধারায় অভিযোগ প্রমাণ হয়েছে ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটারের বিরুদ্ধে। ২০১৯ সালে এপ্রিলে জ়িম্বাবোয়ে-আমিরশাহি সিরিজ় এবং কানাডার জি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় মেহারের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠে। তারও আগে ২০১৮ সালে প্রথম মেহারের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল।

আইসিসি বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘‘২০১৮ সালে আমাজ়নে একটি দুর্নীতি যুক্ত প্রতিযোগিতায় আমরা প্রথম খোঁজ পাই মেহার ছায়াকরের। ওই প্রতিযোগিতায় মেহারই দুর্নীতির যোগসূত্র ছিল। তার পরেও দুর্নীতির মাধ্যমে তিনি আমাদের খেলাটির ক্ষতি করার চেষ্টা চালিয়ে গিয়েছেন। সে কারণেই তাঁকে দীর্ঘ নির্বাসনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ আরও বলা হয়েছে, ‘‘ক্রিকেটে দুর্নীতি রুখতে ধারাবাহিক এবং নিরসল ভাবে লড়াই চালিয়ে যাবে আইসিসি। মেহারের ১৪ বছরের নির্বাসন দুর্নীতির সঙ্গে যুক্তদের প্রতি কঠোর বার্তা। আমাদের খেলাটিকে কেউ কলুষিত করার চেষ্টা করলে এমন কঠোর ব্যবস্থাই নেওয়া হবে।’’

মেহারের জন্ম ভারতে হলেও দীর্ঘ দিন আমিরশাহির বাসিন্দা। ২০১৯ সালেও এক বার আরও তিন ক্রিকেটারের সঙ্গে মেহারকে নির্বাসিত করেছিল আইসিসি। মেহারের বিরুদ্ধে আইসিসির দুর্নীতি দমন শাখার কাজে অসহযোগিতা করা এবং বাধা দেওয়ার অভিযোগও রয়েছে।

উল্লেখ্য, ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আমিরশাহির প্রাক্তন অধিনায়ক মহম্মদ নাভিদ এবং প্রাক্তন ব্যাটার আনোয়ার বাটকে ২০২১ সালে মার্চ মাসে আট মাসের জন্য নির্বাসিত করে। একই কারণে আমিরশাহির প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার গুলাম শাব্বিরকে গত বছর সেপ্টেম্বর মাসে চার বছরের জন্য নির্বাসিত করে আইসিসি।

বাংলাদেশের বিশ্বকাপ দলে পরিবর্তন আসছে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ব্রাজিলকে

মাঠে নামার আগে হালান্ডের বার্তা, ‘আমি ব্রাজিলকে ভালোবাসি’

July 5, 2026
ব্রাজিল-নরওয়ে

যেভাবে দেখবেন ব্রাজিল-নরওয়ে লড়াই

July 5, 2026
বিশ্বকাপে টিকিটের দাম

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

July 5, 2026

Latest News

ব্রাজিলকে

মাঠে নামার আগে হালান্ডের বার্তা, ‘আমি ব্রাজিলকে ভালোবাসি’

ব্রাজিল-নরওয়ে

যেভাবে দেখবেন ব্রাজিল-নরওয়ে লড়াই

বিশ্বকাপে টিকিটের দাম

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

এমবাপ্পে

মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

brazill

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস

এমবাপ্পের হুঁশিয়ারি

মরক্কো ম্যাচের আগে এমবাপ্পের হুঁশিয়ারি

এমবাপ্পে

শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি : এমবাপ্পে

Messi

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি, আবেগঘন বার্তায় যা বললেন

Paraguya

প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

ভায়াগ্রা

আজতেকার উচ্চতা সামলাতে ইংল্যান্ডের ভরসা ভায়াগ্রা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa