Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ভারতে একদিনে রেকর্ড প্রায় ১২ হাজার আক্রান্ত
আন্তর্জাতিক

ভারতে একদিনে রেকর্ড প্রায় ১২ হাজার আক্রান্ত

By Shamim RezaJune 14, 20202 Mins Read

ভারতে একদিনে রেকর্ড প্রায় ১২ হাজার আক্রান্ত

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে প্রতিদিনই আগের দিনের সংক্রমণের রেকর্ড ভেঙে চলেছে মহামারি করোনাভাইরাস। রবিবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনায় ১১ হাজার ৯২৯ জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে এটি এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে পরপর দু’দিনই প্রায় ১২ হাজার মানুষের করোনা শনাক্ত হলো। ভারতে এ নিয়ে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২০ হাজার ৯২২ জন। সর্বোচ্চ আক্রান্তের দিক থেকে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে দেশটি। বিশ্ব তালিকায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়ার পরই ভারত। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

ভারতীয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১১ জন। এ নিয়ে মোট মারা গেলেন ৯ হাজার ১৯৫ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সবচেয়ে বিপর্যস্ত পাঁচ রাজ্য মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশ। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই মৃতের সংখ্যা ৩ হাজার ৮৩০। মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গুজরাটে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪৪৮ জন। দিল্লিতে মৃতের সংখ্যা ১ হাজার ২৭১।

করোনাভাইরাসের সংক্রমণেও শীর্ষে মহারাষ্ট্র। একমাত্র এ রাজ্যেই আক্রান্তের সংখ্যা লক্ষাধিক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, এ রাজ্যে মোট আক্রান্ত ১ লাখ ৪ হাজার ৫৬৮ জন। এছাড়া তামিলনাড়ুতে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬৮৭ জন। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৯৫৮ জন। গুজরাটে করোনা পজিটিভ ২৩ হাজার ৩৮ জন মানুষ। উত্তরপ্রদেশে আক্রান্ত ১৩ হাজার ১১৮ জন।

করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে পশ্চিমবঙ্গেও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে এ রাজ্যে মোট আক্রান্ত ১০ হাজার ৬৯৮ জন। রাজ্যে মৃত্যু হয়েছে ৪৬৩ জনের।

এদিকে, সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনায় শনিবার মন্ত্রিসভার জরুরি বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনসহ মন্ত্রিসভার প্রবীণ সদস্যরা উপস্থিত ছিলেন। রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকার সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর বৈঠকে উঠে এসেছে, দেশের মোট করোনা আক্রান্তের দুই-তৃতীয়াংশই রয়েছে পাঁচ রাজ্যে। তাছাড়া এই রাজ্যগুলোর বড় শহরগুলোতেও দ্রুত হারে বাড়ছে সংক্রমণ। সবচেয়ে বেশি আক্রান্ত পাঁচ রাজ্যে করোনার লাগাম টানতে আরও জোরালো পরিকল্পনার নির্দেশ দিয়েছেন মোদি। আগামী ১৬ ও ১৭ জুন দুইদিন রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন মোদি।

এদিকে জরুরি ভিত্তিতে করোনা চিকিৎসার জন্য গাইডলাইনে সংশোধনী এনেছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, জরুরি পরিস্থিতিতে রেমডেসিভির ওষুধ প্রয়োগ করা যাবে। প্রয়োগ করা যাবে টসিলিজুমেব ওষুধ আর প্রয়োজনে প্লাজমা থেরাপি প্রয়োগ করা যেতে পারে। জানা গেছে, রেমডেসিভির সংক্রমণ প্রতিষেধক আর টসিলিজুমেব রোগ প্রতিরোধকারী ওষুধ হিসেবে কার্যকরী। পাশাপাশি করোনা চিকিৎসার একদম শুরুতে ম্যালেরিয়া-প্রতিরোধী হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করতে পারেন চিকিৎসকরা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa