Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ভারতে ঘরে ফিরতে মরিয়া শ্রমিকদের ব্যাপক বিক্ষোভ
আন্তর্জাতিক

ভারতে ঘরে ফিরতে মরিয়া শ্রমিকদের ব্যাপক বিক্ষোভ

By Hasan MajorApril 15, 20203 Mins Read

ভারতে ঘরে ফিরতে মরিয়া শ্রমিকদের ব্যাপক বিক্ষোভ

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণার পর পরই দেশের নানা প্রান্তে অভিবাসী শ্রমিকরা তাদের ঘরে ফেরানোর দাবিতে তীব্র প্রতিবাদ শুরু করেছেন। খবর বিবিসি বাংলার।

মঙ্গলবার বিকেলে মুম্বাইয়ের বান্দ্রায় এরকম হাজার হাজার শ্রমিকের জমায়েতকে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করেছে।

গুজরাটের সুরাটেও অভিবাসী শ্রমিকদের বিক্ষোভ সহিংস আকার নিয়েছে।

বিজেপি যদিও দাবি করছে, এই সব বিক্ষোভের পেছনে কোনও কোনও মহলের উসকানি বা ষড়যন্ত্র আছে – অ্যাক্টিভিস্টরা বলছেন এই শ্রমিকদের এখনই নিরাপদে ঘরে ফেরানোর ব্যবস্থা না-করলে আরও বড় বিপর্যয় ঘটতে পারে।

বস্তুত মুম্বাইয়ের শহরতলি বান্দ্রায় মঙ্গলবার বিকেলে যেভাবে সেখানে কর্মরত ভিন রাজ্যের হাজার হাজার শ্রমিক একটি রেল স্টেশনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখিয়েছেন, তা সরকারের জন্য অবশ্যই একটা বড় অশনি সংকেত।

প্রথম দফার লকডাউন মিটলেই সরকার তাদের গাঁয়ে ফেরানোর জন্য ট্রেনের ব্যবস্থা করবে – এই গুজব শুনেই তারা দলে দলে স্টেশনে এসে জড়ো হন, বিবিসিকে বলছিলেন মুম্বাইয়ের ট্যাক্সিচালক ও বান্দ্রারই বাসিন্দা গোপাল চৌধুরী।

মি চৌধুরীর কথায়, “এরা প্রায় সবাই ছিলেন উত্তরপ্রদেশ বা বিহারের লোক। তারা সবাই কোত্থেকে উড়ো খবর শুনেছিলেন তাদের বাড়ি ফেরানোর জন্য না কি ট্রেনের ব্যবস্থা হচ্ছে।”

“সেই জন্যই বান্দ্রায় হঠাৎ অত ভিড় হয়েছিল। তাদের মুখে ছিল একটাই কথা – বাড়ি গেলে অন্তত দুটো তো খেতে পাব, এখানে তো না-খেতে পেয়ে মরার দশা!”

“আর মুম্বাইতে সরকার যে চাল-ডালের ব্যবস্থা করেছে তা কিন্তু লোকের বাড়ি বাড়ি পৌঁছচ্ছে না। যারা এগুলো বিলিবন্টনের দায়িত্বে, তারাই এর অর্ধেক সরিয়ে ফেলছেন!”, জানাচ্ছেন গোপাল চৌধুরী।

মুম্বাইয়ের অসংখ্য অভিবাসী শ্রমিকের সঙ্গে এই সঙ্কটে নিয়মিত যোগাযোগ রাখছেন মানবাধিকার কর্মী ও অ্যাক্টিভিস্ট কবিতা কৃষ্ণন।

তিনি বিবিসি বাংলাকে বলছিলেন, “এরা কিন্তু শুধু করোনাভাইরাসের সম্ভাব্য ক্যারিয়ার নন, এখানে মানবিক দিকটাও দেখতে হবে – এরা এমন কিছু অসহায় মানুষ যারা পরিবারের কাছে ফিরতে মরিয়া।”

“শহরে তারা শখ করে আসেননি, আর শহরে যখন কোনও রোজগার নেই তখন তাদের এক মুহুর্তও সেখানে থাকা বিলাসিতা।”

“সেখানে দিনের পর দিন – লকডাউন থেকে কোনও এক্সিট স্ট্র্যাটেজিরও আভাস নেই, এই পরিস্থিতি মেনে নেওয়া যায় না।”

তবে বান্দ্রায় জড়ো হওয়া শ্রমিকদের মধ্যে বেশির ভাগই যেহেতু ছিলেন মুসলিম, তাই অনেকে এর মধ্যে সাম্প্রদায়িক দৃষ্টিকোণও খুঁজে পাচ্ছেন।

মহারাষ্ট্রের বিজেপি নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনভিস তো যুক্তি দিচ্ছেন – এই বিক্ষোভ কিছুতেই স্বত:স্ফূর্ত হতে পারে না।

তিনি বলছেন, “এই শ্রমিকরা যে স্টেশনে জড়ো হয়েছিলেন সেখান থেকে দূরপাল্লার কোনও গাড়ি ছাড়ে না – আর এত বছর মুম্বাইতে থাকার সুবাদে সেটা তারা নিশ্চয় খুব ভাল করে জানেন।”

“তা ছাড়া ছবিগুলো ভাল করে খেয়াল করুন, তাদের কারও সঙ্গে কোনও ব্যাগ পর্যন্ত নেই – অথচ তারা না কি বাড়ি ফেরার জন্য বেরিয়েছেন।”

“হঠাৎ করে এত লোক জড়ো হয়ে গেল, পুলিশ কিছু টেরও পেল না – এটাও তো খুবই আশ্চর্যের!”

তবে উসকানি বা ষড়যন্ত্রের তত্ত্ব দিয়ে অভিবাসী শ্রমিকদের ক্ষোভ-বিক্ষোভ যে ঢাকা দেওয়া যাবে না, সরকারও তা উপলব্ধি করেছে।

প্রধানমন্ত্রীর ভাষণের চব্বিশ ঘন্টার মধ্যেই বিশেষ সার্কুলার জারি করে গ্রামীণ এলাকার বহু শিল্পকে যে আজ লকডাউন থেকে ছাড় দেওয়া হয়েছে, সেটাও অনেকটা সে কারণেই।

কবিতা কৃষ্ণন মনে করেন, এখন ফসল কাটার মৌশুমে গ্রামে ফিরতে পারলে শ্রমিকরা কাজ পাবেন – ফলে তাদের ফেরানোর ব্যবস্থা করাটা খুব জরুরি।

তার কথায়, “এই শ্রমিকরা বিশ্বাস করেন গ্রামে ফিরতে পারলে একটা সামাজিক সুরক্ষা নেটওয়ার্ককে তারা খড়কুটোর মতো আঁকড়ে ধরতে পারবেন।”

“অন্তত চেনা লোকজন পাবেন, নিজের ভাষায় কথা বলা মানুষদের পাবেন, ক্ষেতে হয়তো কাজও জুটে যেতে পারে – শহরে তো তার কোনওটাই এই মুহুর্তে মিলছে না!”

এই লকডাউনের মধ্যেও গুজরাট সরকার হরিদ্বারে আটকে পড়া তাদের রাজ্যের পর্যটকদের লাক্সারি বাসে করে ফিরিয়ে এনেছে।

ভারতে অ্যাক্টিভিস্টরা বলছেন, সেটা যদি সম্ভব হয়, তাহলে করোনাভাইরাসের উপসর্গ পরীক্ষা করে এই শ্রমিকদেরও বিশেষ ট্রেন বা বাসে করে তাদের নিজ নিজ রাজ্যে ফেরানোর ব্যবস্থা করা উচিত।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

July 17, 2026
ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

July 17, 2026
Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

July 17, 2026

Latest News

জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

জেডি ভ্যান্স

সিআইএ-মোসাদের সঙ্গে এপস্টাইনের যোগাযোগ ছিল: জেডি ভ্যান্স

স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa