
খেলোয়াড়ের ভাষায়, আমি তখন কাজে বেরিয়েছিলাম। আমচকাই আমার রাস্তা আটকে দাঁড়ায় চার দুস্কৃতি। তারপরই সবাই মিলে বেধড়ক মারতে থাকে আমায়। বলে, আমি নাকি তাদের কোনও এক বন্ধুকে হুমকি দিয়েছি। তারই প্রতিশোধ নিতে মা’রধর করা হচ্ছে। তাদের মধ্যে একজন মোবাইলে ঘটনাটি ভিডিও রেকর্ড করে।
তারপর সেটি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। আহত অবস্থায় কোনওক্রমে ফিরে পুলিশের কাছে অভিযোগ জানান তিনি। ইতিমধ্যেই চার অভিযুক্তর মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা গেছে। চতুর্থ অভিযুক্তর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
দেবাংশের বাবা দশেন্দ্র রানা জানান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি দেখেই তিনি ঘটনাটি জানতে পারেন। এমন পরিস্থিতিতে ছেলের পাশে দাঁড়িয়েছেন বাবা। তবে দিনদুপুরে এমন ঘটনা ঘটায় আতঙ্কিত দেবাংশ রানা এবং তার পরিবার। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



