Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ভারতে তৃতীয় দফা ভোট আজ
আন্তর্জাতিক

ভারতে তৃতীয় দফা ভোট আজ

By Saumya SarakarMay 7, 20243 Mins Read

ভারতে তৃতীয় দফা ভোট আজ

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। এই পর্বে ভোট লোকসভার ৯৩ আসনে, যার মধ্যে রয়েছে গোটা গুজরাট রাজ্য।

তৃতীয় দফায় ভোট হচ্ছে গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তর প্রদেশ, আসাম, গোয়া, পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্য এবং দুই কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা–নগর হাভেলি ও দমন–দিউয়ে।

আজকের ৯৩ আসনের মধ্যে ৮০ আসনে গতবার বিজেপি ও তাদের শরিকেরা জিতেছিল। কংগ্রেস জোট পেয়েছিল মাত্র ১১টি আসন।
তৃতীয় দফায় গুজরাটের ২৬ আসনের মধ্যে ২৫ আসনে ভোট হচ্ছে। এই রাজ্যের সুরাট আসনে বিজেপি প্রার্থী আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন। গতবার সব আসনে বিজেপি জিতেছিল। তবে রাজ্যের দু–তিনটি আসনে জাতি বিক্ষোভ বিজেপিকে কিছুটা চিন্তায় ফেলেছে। রাজ্যের গান্ধীনগরে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ভাগ্য নির্ধারণ হবে।

গুজরাটের চেয়ে বিজেপির বড় চিন্তা কর্ণাটক নিয়ে। দক্ষিণের এই রাজ্যের ২৮টি আসনের মধ্যে ১৪টির ভোট হয়ে গেছে। বাকি ১৪ আসনের ভোট আজ। কর্ণাটকের যেসব আসনে আজ ভোট, সেগুলোর অধিকাংশই বিজেপির জেতা। রাজ্যের ২৮ আসনের মধ্যে গত ভোটে বিজেপি জিতেছিল ২৫টি, জেডিএস ২টি, কংগ্রেস একটি।

এই দফার ভোটের আগে যৌন কেলেঙ্কারিতে ফেঁসে গেছেন রাজ্যে বিজেপির জোটসঙ্গী জেডিএসের নেতা সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি প্রোজ্জ্বল। তিনি এখন দেশ ছাড়া। তার বাবা রাজ্যের বিধায়ক এইচ ডি রেভান্না যৌন কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার হয়েছেন। এই কেলেঙ্কারির জেরে তৃতীয় দফার ভোটে বিজেপিকে বিপাকে পড়তে হয় কি না, সেটাই দেখার বিষয়।

বিজেপির বড় পরীক্ষা উত্তর প্রদেশেও। এই দফায় ভোট ১০ আসনে। এর মধ্যে আগ্রা, ফতেপুর সিক্রি, ফিরোজাবাদ, এটা, বদায়ুন, বেরিলি, আঁওলা ও হাথরসে (যেখানে এক দলিত কিশোরীকে ধর্ষণের পর পুড়িয়ে দেওয়া হয়েছিল) গতবার বিজেপি জিতেছিল।

এবার উত্তর প্রদেশে বিজেপির লড়াই সমাজবাদী পার্টির সঙ্গে। এই দলের নেতা অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল গতবার জিতেছিলেন মৈনপুরী থেকে। এবারেও তিনি প্রার্থী। সমাজবাদী পার্টির জোটসঙ্গী এবার কংগ্রেস। বিজেপি গতবার রাজ্যে জিতেছিল ৬২ আসন। এবারের লক্ষ্য অন্তত ৭৫ আসন। যোগীরাজ্যে তা সম্ভব কি না, আজ সেটা বোঝা যাবে।

এছাড়া আজ ভোট মহারাষ্ট্রের ১১, মধ্যপ্রদেশের ৪, আসামের ৪, গোয়ার ২, বিহারের ৫ ও পশ্চিমবঙ্গের ৪ কেন্দ্রে। মহারাষ্ট্রের বারামতি আসনে প্রার্থী শারদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে।

মধ্যপ্রদেশের গুনায় প্রার্থী বিজেপির জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান লড়ছেন বিদিশায় ও কংগ্রেসের দিগ্বিজয় সিং রাজগড়ে। আসামের ধুবড়িতে ভাগ্য পরীক্ষায় নামছেন এআইইউডিএফ প্রার্থী বদরুদ্দিন আজমল।

প্রথম দফার ভোটে মানুষের উৎসাহ–উদ্দীপনা তেমন দেখা দেয়নি। দ্বিতীয় দফার ভোটের আগে শাসক দলের প্রচারে তাই বড় হয়ে উঠেছিল মুসলমান জুজু, যাতে হিন্দু–মুসলমানের বিভাজন স্পষ্টতর হয়। তা সত্ত্বেও ভোটের হার আগেরবারের তুলনায় অনেক কম ছিল।

ভোটের আগে পশ্চিমবঙ্গের সন্দেশখালির ঘটনা সাজানো বলে একটি গোপন ক্যামেরায় তোলা ভিডিওতে বলা হচ্ছে। আবার রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে এক নারী কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। কর্ণাটকে বিজেপির শরিক দলের এক নেতার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। সব মিলিয়ে বিজেপির জন্য এসব ঘটনা মোটেই স্বস্তিদায়ক নয়।

যে দ্বীপে পুরুষ প্রবেশে কড়াকড়ি নিষেধাজ্ঞা, রাজত্ব শুধু নারীদের

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa