আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশের দেবীপটনমের কাছে গোদাবরী নদীতে রবিবার নৌকাডুবিতে অন্তত ১২ জন মারা গেছেন। নিখোঁজ হয়েছেন বহু মানুষ। নাবিকসহ নৌকাটিতে ৬৩ জন আরোহী ছিলেন। খবর এনডিটিভির।

Advertisement
বার্তা সংস্থা এনআই জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি সব মন্ত্রীদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পর্যবেক্ষণ করার অনুরোধ জানিয়েছেন। সেইসঙ্গে এই অঞ্চলের সমস্ত নৌকা চলাচলে বাধা-নিষেধ আরোপ করেছেন তিনি।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে গোদাবরী নদীতে প্রবল তুফান চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



